সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬ ● ৩০ কার্তিক ১৪৩৩

শিরোনাম: গোপালগঞ্জে আওয়ামী লীগের দিনভর তাণ্ডব, ভাঙচুর-অগ্নিসংযোগের পর পুলিশ সুপার বদলি   আমির হামজার প্রশ্ন উত্থাপন ঘিরে সংসদে হইচই, ক্ষোভ জামায়াতের এমপির   টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-কার্যালয়ে আগুন, মামলার বাদী পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম   জিয়াউল আহসানকে ভবিষ্যতে হাতকড়া ছাড়া আদালতে নেওয়া হবে না: আইনমন্ত্রী   রাবাদার জোড়া আঘাতের পর হৃদয়-লিটনের ব্যাটে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ   বিনা খরচে মালয়েশিয়া যাবেন এক হাজার জুলাই যোদ্ধা: প্রবাসী কল্যাণমন্ত্রী   সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের তিনটি পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী   
সীমান্তে বিজিবির অভিযানে ৮৪ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ
মোঃ খাইরুল ইসলাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৫:০৫ পিএম   (ভিজিট : ৭৩)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে চলতি বছরের সেপ্টেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ৮৪ কোটি ৯৬ লাখ ২৪ হাজার ২৪০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে ১৫৭ জন আসামিকে আটক করা হয়েছে।



রোববার (১৫ নভেম্বর) যশোর রিজিয়নের অধীন মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।



সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রমে বিজিবি নিরলসভাবে কাজ করছে। যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় কুষ্টিয়া থেকে সাতক্ষীরার সুন্দরবন পর্যন্ত প্রায় ৩০০ কিলোমিটার সীমান্তজুড়ে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।



বিজিবির তথ্য অনুযায়ী, গত ১ সেপ্টেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত যশোর রিজিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৫৭ জন আসামিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৯ দশমিক ৩৫১ কেজি স্বর্ণ, ৫টি আগ্নেয়াস্ত্র, ৬ রাউন্ড গুলি, ৩ হাজার ৫২টি বোতল বিদেশি মদ, ২ দশমিক ৪২৮ কেজি হেরোইন, ১ হাজার ৮৯ দশমিক ৮৯ কেজি গাঁজা, ৬৮ হাজার ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদক ও অবৈধ পণ্য।



এদিকে, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) ঝিনাইদহের মহেশপুর এবং চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ১৭ জন আসামিকে আটক করেছে। এ সময় ৩ কোটি ৭৯ লাখ ৪৫ হাজার ৯৬৯ টাকা মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়।



এ অভিযানে ২টি আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড গুলি, ৫৭৫ দশমিক ০৩ গ্রাম স্বর্ণ, ১১১৯ বোতল বিদেশি মদ, ৬ হাজার ৭৩২ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৯ দশমিক ৭২ কেজি গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও অবৈধ পণ্য জব্দ করা হয়েছে।



সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মানব পাচার ও অবৈধ পারাপার প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় টহল বৃদ্ধি, গোয়েন্দা নজরদারি জোরদার এবং স্থানীয় প্রশাসন ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।



মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুনশী ইমদাদুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত সুরক্ষায় বিজিবির পাশাপাশি স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্তে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]