প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৬:০৪ পিএম (ভিজিট : ৭৪)

সংগৃহীত ছবি
গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, হবিগঞ্জের জেলা প্রশাসক জি এম সরফরাজকে গোপালগঞ্জের নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জে বদলির কথা জানানো হয়েছে।
এ ছাড়া গোপালগঞ্জের বর্তমান পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জের জেলা প্রশাসকের দায়িত্ব থেকে মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করা হয়েছে।