সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬ ● ১ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: ফ্যামিলি কার্ডের জন্য হলিধানি ইউনিয়নে বাড়ি বাড়ি খানা জরিপ   গোপালগঞ্জে আওয়ামী লীগের দিনভর তাণ্ডব, ভাঙচুর-অগ্নিসংযোগের পর পুলিশ সুপার বদলি   আমির হামজার প্রশ্ন উত্থাপন ঘিরে সংসদে হইচই, ক্ষোভ জামায়াতের এমপির   টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-কার্যালয়ে আগুন, মামলার বাদী পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম   জিয়াউল আহসানকে ভবিষ্যতে হাতকড়া ছাড়া আদালতে নেওয়া হবে না: আইনমন্ত্রী   রাবাদার জোড়া আঘাতের পর হৃদয়-লিটনের ব্যাটে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ   বিনা খরচে মালয়েশিয়া যাবেন এক হাজার জুলাই যোদ্ধা: প্রবাসী কল্যাণমন্ত্রী   
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় ২ হাজার ২২৪ জনের বিরুদ্ধে মামলা
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১০:৫৯ এএম   (ভিজিট : ৯৯)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ২ হাজার ২২৪ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। শুক্রবার টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোসলেম আলী বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার জনকে। শুক্রবার বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী।

ওসি জানান, এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, গত ১০ নভেম্বর নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি চৌরাস্তায় জড়ো হয়ে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন। পরে যুবলীগ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাঁদের সঙ্গে যোগ দিয়ে মিছিল বের করেন। একপর্যায়ে তাঁরা সড়কে অবরোধ সৃষ্টি, অগ্নিসংযোগ এবং পুলিশের সরকারি গাড়ির পথরোধ করে সেটি ঘিরে ফেলেন।

এজাহারে আরও বলা হয়, গোপালগঞ্জ পুলিশ লাইনস থেকে আসা পুলিশ সদস্যদের বহনকারী গাড়িটি ঘিরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানো হয়। লাঠিসোঁটা দিয়ে গাড়ির বিভিন্ন অংশে আঘাত করে সব কটি কাচ ভেঙে ফেলা হয়।

পুলিশের পক্ষ থেকে তাঁদের ছত্রভঙ্গ হয়ে চলে যাওয়ার জন্য বারবার অনুরোধ করা হলেও তাঁরা তা উপেক্ষা করে ভাঙচুর ও মারমুখী আচরণ অব্যাহত রাখেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে গাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। গাড়িটির আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা। এ সময় গাড়ির চালক কনস্টেবল মো. আলামিনকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত করার অভিযোগ করা হয়েছে।

এজাহারে বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। এরপরও হামলাকারীরা ছত্রভঙ্গ না হয়ে আক্রমণ চালিয়ে যান। সরকারি সম্পত্তি ও পুলিশ সদস্যদের নিরাপত্তা এবং আত্মরক্ষার স্বার্থে পুলিশ ১০ রাউন্ড রাবার বুলেট, পাঁচ রাউন্ড টিয়ারশেল ও তিন রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এরপর আহত পুলিশ সদস্যদের, গাড়িচালকসহ কনস্টেবল আলামিনকে, উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে পারস্পরিক যোগসাজশে নিষিদ্ধ ছাত্রলীগের পূর্বঘোষিত কর্মসূচি বাস্তবায়নের উদ্দেশ্যে বেআইনিভাবে জড়ো হওয়া, দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সড়ক অবরোধ, সরকারি কাজে বাধা এবং সরকারি কর্মচারীকে হত্যার উদ্দেশ্যে আঘাত করার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি সরকারি সম্পত্তির ক্ষতিসাধন, জননিরাপত্তা ও রাষ্ট্রের সার্বভৌমত্ব বিপন্ন করার চেষ্টা এবং জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টির অভিযোগও উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া মিথ্যা তথ্য প্রচার ও সরকারবিরোধী বিভিন্ন স্লোগানের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরির অভিযোগও মামলার এজাহারে রয়েছে।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]