সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬ ● ১ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: ফ্যামিলি কার্ডের জন্য হলিধানি ইউনিয়নে বাড়ি বাড়ি খানা জরিপ   গোপালগঞ্জে আওয়ামী লীগের দিনভর তাণ্ডব, ভাঙচুর-অগ্নিসংযোগের পর পুলিশ সুপার বদলি   আমির হামজার প্রশ্ন উত্থাপন ঘিরে সংসদে হইচই, ক্ষোভ জামায়াতের এমপির   টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-কার্যালয়ে আগুন, মামলার বাদী পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম   জিয়াউল আহসানকে ভবিষ্যতে হাতকড়া ছাড়া আদালতে নেওয়া হবে না: আইনমন্ত্রী   রাবাদার জোড়া আঘাতের পর হৃদয়-লিটনের ব্যাটে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ   বিনা খরচে মালয়েশিয়া যাবেন এক হাজার জুলাই যোদ্ধা: প্রবাসী কল্যাণমন্ত্রী   
হবিগঞ্জে ছাত্র আন্দোলনের নেতার বাসায় পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ, পুলিশের দাবি ‘নাটক’
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১০:৫৪ এএম   (ভিজিট : ১০৮)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য সচিব মাহদী হাসানের বাসায় পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে এ অভিযোগ করেন তিনি।

মাহদী হাসান জানান, রাতে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে ছিলেন তারা। হঠাৎ রাত সাড়ে ১২টার দিকে ঘরের টিনের চালে ঢিলের মতো দুটি বস্তু এসে পড়ে। এরপর সেখানে আগুন জ্বলে ওঠে। তার ধারণা, পেট্রোলবোমা জাতীয় কোনো বস্তু তাদের ঘরের চালে ছুড়ে মারা হয়েছে।

এ বিষয়ে মাহদী হাসান কালবেলাকে বলেন, ‘আমরা ঘুমাচ্ছিলাম। রাত প্রায় সাড়ে ১২টার দিকে হঠাৎ আমাদের ঘরের টিনের চালে দুটি ঢিল এসে পড়ে এবং আগুন জ্বলে ওঠে। আমরা ধারণা করছি, পেট্রোলবোমা জাতীয় কিছু একটা আমাদের ঘরের চালে ছুড়ে মারা হয়েছে।’

তবে পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ অস্বীকার করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক। রাত ২টার দিকে কালবেলাকে তিনি বলেন, ‘এটি মাহদী হাসানের নাটক। তার ফেসবুক লাইভ দেখে আমি ঘটনাস্থলে গিয়ে পেট্রোলবোমা নিক্ষেপের কোনো আলামত পাইনি।’

ওসি আরও জানান, মাহদী হাসানের বাসা থেকে প্রায় ২০ থেকে ৩০ গজ দূরে তার চাচা আনোয়ারের বাড়িতে অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়া হয়। সেখানকার বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং তার চাচার বাড়ির বিদ্যুতের মিটার পুড়ে যায়।

তার ভাষ্য অনুযায়ী, চাচার বাড়িতে আগুন লাগার ঘটনা দেখে মাহদী হাসান নিজের বাসার জানালা খুলে ফেসবুক লাইভে আসেন এবং তার বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ করেন।

ওসি জানান, ঘটনাস্থল পরিদর্শন করে পেট্রোলবোমা নিক্ষেপের পক্ষে কোনো আলামত পাওয়া যায়নি।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]