সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬ ● ১ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: ফ্যামিলি কার্ডের জন্য হলিধানি ইউনিয়নে বাড়ি বাড়ি খানা জরিপ   গোপালগঞ্জে আওয়ামী লীগের দিনভর তাণ্ডব, ভাঙচুর-অগ্নিসংযোগের পর পুলিশ সুপার বদলি   আমির হামজার প্রশ্ন উত্থাপন ঘিরে সংসদে হইচই, ক্ষোভ জামায়াতের এমপির   টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-কার্যালয়ে আগুন, মামলার বাদী পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম   জিয়াউল আহসানকে ভবিষ্যতে হাতকড়া ছাড়া আদালতে নেওয়া হবে না: আইনমন্ত্রী   রাবাদার জোড়া আঘাতের পর হৃদয়-লিটনের ব্যাটে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ   বিনা খরচে মালয়েশিয়া যাবেন এক হাজার জুলাই যোদ্ধা: প্রবাসী কল্যাণমন্ত্রী   
বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামসহ সাবেক এমপিদের আত্মার মাগফেরাত কামনায় লোহাগড়ায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ
রাজিয়া সুলতানা,লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৯:৫৬ পিএম   (ভিজিট : ১২৬)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি


বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী ও দৈনিক লোকসমাজের প্রতিষ্ঠাতা প্রকাশক মরহুম জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নড়াইলের লোহাগড়ায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (৪ নভেম্বর) আসরবাদ লক্ষীপাশা একাডেমিক কেয়ার কোচিং সেন্টার চত্বরে নড়াইল জেলা সাংবাদিক কল্যাণ পরিষদের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দৈনিক লোকসমাজের স্থানীয় সংবাদদাতা ইকবাল হাসান শিমুল ও দি ডেইলি পিপলস টাইমসের প্রতিনিধি কাজী আল মামুনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক ও বিএনপি নেতা মো. মাহফুজুল ইসলাম মন্নু। দোয়া মাহফিল পরিচালনা করেন লক্ষীপাশা চৌরাস্তা জামে মসজিদের ইমাম মাওলানা বাকি বিল্লাহ মাহমুদী।


দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপদেষ্টা ও সাবেক এমপি প্রয়াত আনোয়ারুল হোসেন খান চৌধুরী, সাবেক এমপি প্রয়াত অ্যাডভোকেট এম মকবুল হোসেন, সাবেক এমপি প্রয়াত শরীফ খসরুজ্জামান, সাবেক এমপি প্রয়াত আব্দুল কাদের শিকদারসহ এলাকার প্রয়াত মুরব্বিদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।


আলোচনা সভায় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ও জিয়া পরিষদ নড়াইল জেলা শাখার সহ-প্রচার সম্পাদক সিনিয়র সাংবাদিক ইকবাল হাসান শিমুল, জিয়া পরিষদ লোহাগড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহাদ, ইতনা ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক শ. ম. কামাল হোসেন রিন্টু, জিয়া পরিষদ লোহাগড়া উপজেলা শাখার প্রচার সম্পাদক সাংবাদিক কাজী আল মামুন, জিয়া পরিষদ লোহাগড়া উপজেলা শাখার সদস্য ও সাংবাদিক মো. রেজাউল করিম খোকনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক নেতৃবৃন্দ।


অনুষ্ঠান শেষে শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]