মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬ ● ১৮ কার্তিক ১৪৩৩

শিরোনাম: ধর্মের অপব্যবহার রোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির   এসআরবি ও শিল্প পুলিশ প্রধানসহ পুলিশের শীর্ষ পর্যায়ে ছয় কর্মকর্তার রদবদল   তাহসিফ হত্যা মামলায় বন্ধু দীপের আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর   ত্রয়োদশ সংসদের দুই নবনির্বাচিত সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত   চার দিন গ্যাস বন্ধের খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার   যুক্তরাজ্যের ভিসানীতিতে পরিবর্তন, পাঁচ বছরেই স্থায়ী বসবাসের সুযোগ পরিচর্যাকর্মীদের   মাদ্রাসায় হামলা-ভাঙচুরের মামলায় শাহজালাল রুমীকে আত্মসমর্পণের নির্দেশ   
সৌদি আরবে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১১:০০ এএম   (ভিজিট : ১১৫)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সম্ভাব্য হামলা এবং বিমানবন্দর সাময়িক বন্ধসহ ফ্লাইট চলাচলে বিঘ্নের আশঙ্কায় সৌদি আরবে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র।

সোমবার (২ নভেম্বর) সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস এ জরুরি সতর্কবার্তা জারি করে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সতর্কবার্তায় মার্কিন দূতাবাস জানায়, সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হুথিরা হামলা চালিয়ে আসছে। এসব হামলায় সাধারণ মানুষের হতাহতের পাশাপাশি আকাশপথে যোগাযোগব্যবস্থায় গুরুতর বিঘ্ন ঘটেছে।

দূতাবাস আরও সতর্ক করেছে, চলমান শত্রুভাবাপন্ন পরিস্থিতি যেকোনো সময় দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবং এর প্রভাব বর্তমান সংঘাতপূর্ণ এলাকার বাইরেও পড়তে পারে।

নিরাপত্তাঝুঁকি বিবেচনায় গত ২৩ অক্টোবর থেকেই সৌদি আরবে কর্মরত জরুরি প্রয়োজন নেই—এমন মার্কিন সরকারি কর্মচারী এবং তাঁদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর সৌদি আরবে কর্মরত মার্কিন সরকারি কর্মচারীদের যেকোনো বিমানবন্দর ব্যবহারের আগে ‘চিফ অব মিশন’-এর বিশেষ অনুমতি নিতে হবে।

এ ছাড়া মার্কিন নাগরিকদের বিমানবন্দর ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ফ্লাইটের চূড়ান্ত সময়সূচি নিশ্চিত করতে সংশ্লিষ্ট এয়ারলাইনস ও বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখতেও বলা হয়েছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]