মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬ ● ১৮ কার্তিক ১৪৩৩

শিরোনাম: ধর্মের অপব্যবহার রোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির   এসআরবি ও শিল্প পুলিশ প্রধানসহ পুলিশের শীর্ষ পর্যায়ে ছয় কর্মকর্তার রদবদল   তাহসিফ হত্যা মামলায় বন্ধু দীপের আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর   ত্রয়োদশ সংসদের দুই নবনির্বাচিত সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত   চার দিন গ্যাস বন্ধের খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার   যুক্তরাজ্যের ভিসানীতিতে পরিবর্তন, পাঁচ বছরেই স্থায়ী বসবাসের সুযোগ পরিচর্যাকর্মীদের   মাদ্রাসায় হামলা-ভাঙচুরের মামলায় শাহজালাল রুমীকে আত্মসমর্পণের নির্দেশ   
মধ্যপ্রাচ্যের সংঘাত বন্ধে সংলাপের আহ্বান চীনের, নতুন সামরিক পদক্ষেপ না নেওয়ার পরামর্শ
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১০:৩৩ এএম   (ভিজিট : ১০৫)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘাতের অবসানে সংলাপ ও আলোচনার ওপর গুরুত্বারোপ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এ জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল আচরণ করার পাশাপাশি নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২ নভেম্বর) বেইজিংয়ে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের উপসচিব আলি বাঘেরির সঙ্গে বৈঠকে এসব কথা বলেন ওয়াং ই। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, সংঘাত দীর্ঘস্থায়ী হয়ে আঞ্চলিক সীমানা ছাড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, সংঘাতের অবসানের একমাত্র পথ এখনো সংলাপ ও আলোচনা। সংশ্লিষ্ট সব পক্ষের উচিত নিজেদের জনগণ ও ইতিহাসের প্রতি দায়িত্বশীল থাকা। আবারও শক্তি প্রয়োগের পথে না গিয়ে অভিন্ন লক্ষ্য সামনে রেখে যুক্তিসংগত ও বাস্তবসম্মত মনোভাবের ভিত্তিতে রাজনৈতিক সমাধানের দিকে এগিয়ে যেতে হবে।

আঞ্চলিক উত্তেজনা প্রশমনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উদ্যোগগুলো এগিয়ে নেওয়ার আগ্রহও পুনর্ব্যক্ত করেন ওয়াং ই। শান্তি ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাজ করার প্রত্যয় জানান তিনি।

ওয়াং ই আরও বলেন, আন্তর্জাতিক অঙ্গনে নানা অস্থিরতা থাকলেও বেইজিং ও তেহরানের সম্পর্ক ধারাবাহিকভাবে এগিয়েছে। দুই দেশের স্বার্থ রক্ষার পাশাপাশি এই সম্পর্ক আরও ঐক্য ও সহযোগিতার বিষয়ে গ্লোবাল সাউথ বা বৈশ্বিক দক্ষিণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছে।

বৈঠকে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার প্রচেষ্টার প্রতি সমর্থন জানান চীনা পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতিও দেন তিনি।

অন্যদিকে আলি বাঘেরি বলেন, ইরান নিজেদের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার প্রশ্নে কোনো আপস করবে না।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং দেশটির সর্বোচ্চ নেতা ও তাঁর পরিবারের সদস্যদের হত্যাকে ‘ভুলে যাওয়ার মতো নয় এমন অপরাধ’ বলে বর্ণনা করেন বাঘেরি। এসব কর্মকাণ্ডকে যুদ্ধাপরাধ বলেও আখ্যা দেন তিনি।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের যুদ্ধংদেহী মনোভাব ও সম্প্রসারণবাদী নীতির পরিণতি নিয়েও সতর্ক করেন ইরানের এই কর্মকর্তা। তাঁর মতে, কোনো সভ্যতার বিরুদ্ধে যুদ্ধ করে সফল হওয়া সম্ভব নয়। এ ধরনের সংঘাত বৈশ্বিক অর্থনীতিকেও বিপর্যস্ত করে তুলতে পারে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]