মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬ ● ১৮ কার্তিক ১৪৩৩

শিরোনাম: ধর্মের অপব্যবহার রোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির   এসআরবি ও শিল্প পুলিশ প্রধানসহ পুলিশের শীর্ষ পর্যায়ে ছয় কর্মকর্তার রদবদল   তাহসিফ হত্যা মামলায় বন্ধু দীপের আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর   ত্রয়োদশ সংসদের দুই নবনির্বাচিত সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত   চার দিন গ্যাস বন্ধের খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার   যুক্তরাজ্যের ভিসানীতিতে পরিবর্তন, পাঁচ বছরেই স্থায়ী বসবাসের সুযোগ পরিচর্যাকর্মীদের   মাদ্রাসায় হামলা-ভাঙচুরের মামলায় শাহজালাল রুমীকে আত্মসমর্পণের নির্দেশ   
ত্রয়োদশ সংসদের দুই নবনির্বাচিত সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৬:৪৭ পিএম   (ভিজিট : ৭৬)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত দুই সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাদের শপথবাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

সংবিধানের ১৪৮ অনুচ্ছেদের তৃতীয় তফসিল এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ৫ বিধি অনুসারে স্পিকার নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করান।

শপথ গ্রহণ শেষে তারা সংসদ সচিবের কক্ষে শপথ বইয়ে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, চিফ হুইপ, অন্যান্য হুইপ, সংসদ সদস্য এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]