সোমবার ● ২ নভেম্বর ২০২৬ ● ১৭ কার্তিক ১৪৩৩

শিরোনাম: কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান   সাভার-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬৪ পোশাক কারখানায় সাধারণ ছুটি   মাত্র ২৬ দিনে পবিত্র কোরআন হেফজ করেন গাজার মুহান্নাদ   ষড়যন্ত্রকারীরা পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা করছে, সরকারের কঠোর অবস্থান চান জামায়াত আমির   কাঙ্ক্ষিত দাম না পেয়ে আবুধাবিতে ফেরত নেওয়ার চেষ্টা, ৪ কোটি ৯১ লাখ টাকার স্বর্ণের ডিম জব্দ   সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বিএনপির এলিজা জামান   শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী   
ঝিনাইদহে ব্রি ধান ১০৩-এর ফলন হেক্টরে ৭.৪ টন
মোঃ খাইরুল ইসলাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৫:০৫ পিএম   (ভিজিট : ৬২)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঝিনাইদহে আমন মৌসুমে উচ্চ ফলনশীল নতুন জাতের ব্রি ধান ১০৩-এর নমুনা শস্য কর্তন ও ফলন যাচাই করা হয়েছে। এতে হেক্টরপ্রতি ৭ দশমিক ৪ মেট্রিক টন ফলন পাওয়া গেছে।



সোমবার (২ নভেম্বর) দুপুরে সদর উপজেলার হলিধানী ইউনিয়নের হলিধানী মাঠে ‘পার্টনার’ প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। নমুনা শস্য কর্তনের উদ্বোধন করেন ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মোঃ আনিসুজ্জামান খান।



ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা মফিউদ্দিন উদ্দীন, হেনা রাণী এবং স্থানীয় কৃষক আব্দুর রহিমসহ এলাকার কৃষকেরা উপস্থিত ছিলেন।



উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাসুদ রানা জানান, ব্রি ধান ১০৩ একটি উচ্চ ফলনশীল আমন ধানের জাত। প্রচলিত অন্যান্য জাতের তুলনায় এর ফলন বেশি। এক শতক জমির ধান কর্তন করে বৃত্তাকার পদ্ধতিতে ফলন পরিমাপ করা হয়েছে। এতে হেক্টরপ্রতি ৭ দশমিক ৪ মেট্রিক টন ফলন পাওয়া যায়।



কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, উচ্চ ফলনশীল এ জাতের ধান চাষ সম্প্রসারণ করা গেলে আমন মৌসুমে উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি নতুন জাতের ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতেই এ ধরনের ফলন প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]