সোমবার ● ২ নভেম্বর ২০২৬ ● ১৭ কার্তিক ১৪৩৩

শিরোনাম: কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান   সাভার-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬৪ পোশাক কারখানায় সাধারণ ছুটি   মাত্র ২৬ দিনে পবিত্র কোরআন হেফজ করেন গাজার মুহান্নাদ   ষড়যন্ত্রকারীরা পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা করছে, সরকারের কঠোর অবস্থান চান জামায়াত আমির   কাঙ্ক্ষিত দাম না পেয়ে আবুধাবিতে ফেরত নেওয়ার চেষ্টা, ৪ কোটি ৯১ লাখ টাকার স্বর্ণের ডিম জব্দ   সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বিএনপির এলিজা জামান   শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী   
কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৮:১৯ পিএম   (ভিজিট : ৪৬)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে স্বল্প সময়ের সফরে তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনের উচ্চপর্যায়ের দুই দিনের অধিবেশনে অংশ নেবেন তিনি।

সোমবার (২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি জানান, সম্মেলনে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের অর্জন ও সাফল্য তুলে ধরা হবে। পাশাপাশি জলবায়ু তহবিল ঋণের পরিবর্তে অনুদান হিসেবে দেওয়ার দাবি জানাবে বাংলাদেশ।

প্রধানমন্ত্রীর সফরের তারিখ ও সম্মেলনে বাংলাদেশের অবস্থান সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর প্রতিটি বিদেশ সফরের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হয়। এবারও একইভাবে সফরের তথ্য জানানো হবে।

শামা ওবায়েদ বলেন, সম্মেলনে বাংলাদেশের দুটি বিষয় বিশেষ গুরুত্ব পাবে। প্রথমত, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও জলবায়ু সহনশীলতা অর্জনে বাংলাদেশ এবং এ অঞ্চলের মানুষের সাফল্য আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা হবে। দ্বিতীয়ত, বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ভবিষ্যতে এই সংকট মোকাবিলায় কী ধরনের সহায়তা প্রয়োজন, তা বিশ্ববাসীর সামনে উপস্থাপন করা হবে।

তিনি বলেন, জলবায়ু তহবিল যেন ঋণ নয়, অনুদান হিসেবে দেওয়া হয়, সে বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হবে। একই সঙ্গে কার্বন নিঃসরণে বড় দেশগুলোর দায়বদ্ধতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেবে বাংলাদেশ।

প্রতিমন্ত্রী আরও বলেন, কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান খুবই কম হলেও জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।

জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি জানান, গত ছয় মাসে প্রধানমন্ত্রী খাল খনন, বৃক্ষরোপণ, সৌরবিদ্যুৎ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন। এসব উদ্যোগ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ভূমিকা রাখছে। সম্মেলনে সরকারের এসব পদক্ষেপ ও অর্জনও তুলে ধরা হবে।

আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১। এতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]