শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬ ● ১৪ কার্তিক ১৪৩৩

শিরোনাম: প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম   বিএনপির দুই সাবেক সংসদ সদস্যের কবর জিয়ারত করলেন নড়াইলের সাংবাদিক ও বিএনপি নেতৃবৃন্দ   ‘‘আমার ছেলে সাঁতার জানত, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ : তাহসিফের বাবা   ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৪   ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, ৭৯ রানেই ৬ উইকেটের পতন   ধাওয়ার মুখে তাহসিফ নদে ঝাঁপ দেন, আমি পালিয়ে আসি: দীপ   জুমার দিনের বিশেষ ফজিলত    
ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, ৭৯ রানেই ৬ উইকেটের পতন
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৪:১৮ পিএম   (ভিজিট : ৩০)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা টেস্টের তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। মাত্র ৭৯ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। দিনের খেলা শেষ হওয়ার সময় ক্রিজে অপরাজিত রয়েছেন নাঈম হাসান ও জাকের আলী। তাঁদের ব্যাটে ভর করে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ১০৬ রানে।

বুধবার (২৮ অক্টোবর) মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আলো স্বল্পতার কারণে তৃতীয় দিনের খেলা বন্ধ হয়ে যায়। এর আগে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ২৪৫ রানের জবাবে বাংলাদেশ ২৭২ রান সংগ্রহ করে। ফলে প্রথম ইনিংসে ২৭ রানের লিড পায় স্বাগতিকরা।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় বিপর্যয়ের মুখে পড়ে দলটি। শেষ পর্যন্ত ২৯ ওভার ব্যাট করে ৬ উইকেটে ৭৯ রান নিয়ে দিনের খেলা শেষ করে বাংলাদেশ। দুই ইনিংস মিলিয়ে স্বাগতিকদের লিড এখন ১০৬ রান।

নাঈম হাসান ৩০ বলে ১৮ এবং জাকের আলী ৩২ বলে ১৮ রান নিয়ে অপরাজিত আছেন। সপ্তম উইকেটে তাঁদের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ২৬ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জোমেল ওয়ারিকান ১৯ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।

এর আগে বাংলাদেশের হয়ে শেষ ব্যাটার হিসেবে সাজঘরে ফেরেন মেহেদী হাসান মিরাজ। ওয়ারিকানের বলে বোল্ড হওয়ার আগে ৩২ বলে ৯ রান করেন তিনি।

একপর্যায়ে ৫৩ রানে ৬ উইকেট হারিয়ে চরম বিপাকে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে নাঈম ও জাকেরের প্রতিরোধে কিছুটা স্বস্তি নিয়ে দিন শেষ করেছে স্বাগতিকরা।








  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]