| শিরোনাম: |
সংগৃহীত ছবি
শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের আগে এ ঘটনা ঘটে। ওই সময় বিচারক নামাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এর মধ্যেই তাঁর বাসার সামনে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
বিষয়টি নিশ্চিত করেছেন বিচারক মঞ্জুরুল বাছিদের ছেলে মাহমুদুল বাসিত। তিনি জানান, জুমার নামাজের ঠিক আগমুহূর্তে তাঁদের ধানমন্ডির বাসার সামনে তিনটি ককটেল নিক্ষেপ করা হয়।
রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, বিচারকের বাসার সামনে অন্তত চার থেকে পাঁচটি ককটেল বিস্ফোরিত হয়। ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। পরে বোমা নিষ্ক্রিয়করণ দল সেগুলো নিষ্ক্রিয় করে।
তিনি আরও জানান, ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনের সহায়তায় চারজনকে আটক করা হয়।
এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।