শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬ ● ১৪ কার্তিক ১৪৩৩

শিরোনাম: প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম   বিএনপির দুই সাবেক সংসদ সদস্যের কবর জিয়ারত করলেন নড়াইলের সাংবাদিক ও বিএনপি নেতৃবৃন্দ   ‘‘আমার ছেলে সাঁতার জানত, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ : তাহসিফের বাবা   ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৪   ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, ৭৯ রানেই ৬ উইকেটের পতন   ধাওয়ার মুখে তাহসিফ নদে ঝাঁপ দেন, আমি পালিয়ে আসি: দীপ   জুমার দিনের বিশেষ ফজিলত    
প্রয়াত দুই নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন ও পরিবারের জন্য দোয়া
বিএনপির দুই সাবেক সংসদ সদস্যের কবর জিয়ারত করলেন নড়াইলের সাংবাদিক ও বিএনপি নেতৃবৃন্দ
ময়মনসিংহ ও যশোরে পৃথক কর্মসূচিতে অংশগ্রহণ
রাজিয়া সুলতানা,লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৪:৪৮ পিএম   (ভিজিট : ৩৬)

বিএনপির দুই সাবেক সংসদ সদস্যের কবর জিয়ারত করলেন নড়াইলের সাংবাদিক ও বিএনপি নেতৃবৃন্দ

বিএনপির দুই সাবেক সংসদ সদস্যের কবর জিয়ারত করলেন নড়াইলের সাংবাদিক ও বিএনপি নেতৃবৃন্দ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দুই প্রয়াত সিনিয়র নেতা ও সাবেক সংসদ সদস্য আনওয়ারুল হোসেন খান চৌধুরী (শাহজাহান চৌধুরী) এবং সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেছেন নড়াইলের একদল সাংবাদিক ও বিএনপি নেতৃবৃন্দ। এ সময় তাঁরা প্রয়াত নেতাদের আত্মার মাগফেরাত, তাঁদের পরিবারের সদস্যদের কল্যাণ এবং সংশ্লিষ্ট সবার জন্য দোয়া করেন।

গত বুধবার (২১ অক্টোবর) সকালে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপদেষ্টা আনওয়ারুল হোসেন খান চৌধুরীর কবর জিয়ারত করেন তাঁরা। ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর গ্রামের বাহাদুরপুর হাউজে তাঁর কবর জিয়ারত শেষে প্রয়াত এই নেতা ও তাঁর পরিবারের সদস্যদের জন্য বিশেষ দোয়া করা হয়।

অন্যদিকে, শুক্রবার (৩০ অক্টোবর) সকালে যশোর শহরের কারবালা কবরস্থানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী এবং দৈনিক লোকসমাজের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাকালীন প্রকাশক তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন সাংবাদিক ও বিএনপি নেতৃবৃন্দ।

কবর জিয়ারত শেষে তাঁরা কারবালা জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে প্রয়াত নেতা তরিকুল ইসলাম এবং তাঁর পিতা-মাতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে তাঁর প্রতিষ্ঠিত দৈনিক লোকসমাজ পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি, সাফল্য ও আগামী দিনের অগ্রগতি কামনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক শেখ ইকবাল হাসান (শিমুল হাসান), সাংবাদিক সেলিম জাহাঙ্গীর, সাংবাদিক মো. হুমায়ুন কবীর রিন্টু, সাংবাদিক কাজী আল মামুন ও সোহাগ শেখ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিএনপির প্রয়াত সিনিয়র নেতাদের প্রতি শ্রদ্ধা, তাঁদের অবদান স্মরণ এবং তাঁদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশের উদ্দেশ্যেই নড়াইলের সাংবাদিক ও বিএনপি নেতৃবৃন্দের পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রয়াত দুই নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মার মাগফেরাত কামনা এবং তাঁদের পরিবারের সদস্যদের জন্য দোয়ার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]