শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬ ● ১৪ কার্তিক ১৪৩৩

শিরোনাম: জুমার দিনের বিশেষ ফজিলত    ইসরায়েলে আল জাজিরার ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৯০ দিন বাড়ল   বছরে এক লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল জাপান   ঢাকাসহ দেশের সব সিটি করপোরেশনে অটোরিকশা চলাচলে নতুন বিধিমালা জারি   সরকারি বাসা ভাড়া বা সাবলেট দিলে বরাদ্দ বাতিলের হুঁশিয়ারি   ব্যাংকের চাকরি ছেড়ে রাজনীতিতে, তিন দশক পর সংসদে মির্জা ফয়সল আমীন   বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহতের ঘটনায় ১৭ বছর বয়সী কিশোরের জামিন   
মিরপুর-১০ গোলচত্বরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৬:৪৯ পিএম   (ভিজিট : ১৫০)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কয়েকটি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক। এতে গুরুত্বপূর্ণ এই মোড় ও আশপাশের সড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সৃষ্টি হয়েছে তীব্র যানজট, ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা মিরপুর-১০ গোলচত্বরে জড়ো হয়ে মূল সড়কে অবস্থান নেন। পরে তারা সড়ক অবরোধ করে বেতন বৃদ্ধির দাবিতে স্লোগান দিতে থাকেন।

পল্লবী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাজিয়া আফরোজ জানান, সকাল সাড়ে ৯টার দিকে কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা গোলচত্বরে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। তবে বিক্ষোভকারীরা তাৎক্ষণিকভাবে কোন কোন কারখানার শ্রমিক, তা নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিভিন্ন কারখানার কয়েকশ শ্রমিক বেতন বাড়ানোর দাবিতে মিরপুর-১০ মোড়ে এসে জড়ো হন। একপর্যায়ে তারা গোলচত্বরের চারপাশের সড়ক আটকে বিক্ষোভ শুরু করলে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পদক্ষেপ সম্পর্কে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার বলেন, মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়েছেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জনদুর্ভোগ কমাতে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

এদিকে মিরপুর ট্রাফিক ডিভিশনের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে মিরপুর-১০ গোলচত্বর ও আশপাশের এলাকায় যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট রুটের যাত্রীদের বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]