বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬ ● ১৩ কার্তিক ১৪৩৩

শিরোনাম: পাঁচ বছরে এক কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠানোর পরিকল্পনা: প্রবাসীকল্যাণমন্ত্রী   আজকের নামাজের সময়সূচি: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা   ‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়াই প্রকৃত সংস্কার’: প্রধানমন্ত্রী   নকল করতে বাধা দেওয়ায় শিক্ষককে ঘুষি, চুনারুঘাটে শিক্ষার্থীদের বিক্ষোভ   সোনারগাঁয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, ১ কোটি ৩১ লাখ টাকার মালামাল লুট   ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থার মধ্যেই ইরানি সর্বোচ্চ নেতার নতুন বার্তা!   খুলনায় ২৪ ঘণ্টার ব্যবধানে তিনটি গুলির ঘটনা, আহত ৩; প্রত্যাহার বটিয়াঘাটার ওসি   
সোনারগাঁয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, ১ কোটি ৩১ লাখ টাকার মালামাল লুট
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৭:৪৭ এএম   (ভিজিট : ৩৩)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাশ্মির গ্রুপের একটি প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে নিরাপত্তাকর্মী ও কর্মচারীদের জিম্মি করে নগদ ৩১ লাখ ৫ হাজার ৫০০ টাকাসহ প্রায় ১ কোটি ৩১ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা। এ ঘটনায় প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যোগসাজশ থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের গঙ্গাপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরদিন বুধবার সকালে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মো. মারুফ হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে পিস্তল, রামদা, চাপাতি, ছুরি, লোহার রড ও লাঠিসোঁটাসহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত ১৫ থেকে ২০ জনের একটি দল প্রতিষ্ঠানের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। এ সময় দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মী, ব্যবস্থাপক ও মেশিন অপারেটরদের মারধর করে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করা হয়। পরে তাঁদের একটি কক্ষে আটকে রেখে লুটপাট চালায় ডাকাত দল।

একপর্যায়ে প্রতিষ্ঠানের ক্যাশ সেকশনে থাকা দুটি সিন্দুকের তালা ভেঙে নগদ ৩১ লাখ ৫ হাজার ৫০০ টাকা নিয়ে যায় তারা। এ ছাড়া প্রায় এক কোটি টাকা মূল্যের তামার তার, সিসিটিভি ক্যামেরার যন্ত্রাংশ, কম্পিউটার, স্মার্টফোনসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী একটি পিকআপ ভ্যানে তুলে নিয়ে যায়। প্রতিষ্ঠান কর্তৃপক্ষের হিসাবে, নগদ অর্থ ও মালামাল মিলিয়ে লুটের পরিমাণ প্রায় ১ কোটি ৩১ লাখ টাকা।

বিপুল পরিমাণ অর্থ ও মালামাল লুটের এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ডাকাতির ঘটনায় প্রতিষ্ঠানের লোকজনের যোগসাজশ থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]