বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬ ● ১৩ কার্তিক ১৪৩৩

শিরোনাম: পাঁচ বছরে এক কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠানোর পরিকল্পনা: প্রবাসীকল্যাণমন্ত্রী   আজকের নামাজের সময়সূচি: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা   ‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়াই প্রকৃত সংস্কার’: প্রধানমন্ত্রী   নকল করতে বাধা দেওয়ায় শিক্ষককে ঘুষি, চুনারুঘাটে শিক্ষার্থীদের বিক্ষোভ   সোনারগাঁয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, ১ কোটি ৩১ লাখ টাকার মালামাল লুট   ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থার মধ্যেই ইরানি সর্বোচ্চ নেতার নতুন বার্তা!   খুলনায় ২৪ ঘণ্টার ব্যবধানে তিনটি গুলির ঘটনা, আহত ৩; প্রত্যাহার বটিয়াঘাটার ওসি   
পাঁচ বছরে এক কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠানোর পরিকল্পনা: প্রবাসীকল্যাণমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৮:৩০ এএম   (ভিজিট : ৪৯)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগামী পাঁচ বছরে এক কোটি দক্ষ শ্রমিক তৈরি করে বিদেশে পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে দক্ষ জনশক্তি তৈরির ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) একাডেমিতে কর্মসংস্থানকেন্দ্র ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।

তিনি বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের কর্মীদের চাহিদা ধরে রাখতে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি তৈরি করা জরুরি। এ লক্ষ্য অর্জনে বিদেশগামী কর্মীদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে সরকার কাজ করছে।

অবৈধ পথে বিদেশ যাওয়ার বিষয়ে সতর্ক করে আরিফুল হক চৌধুরী বলেন, অবৈধভাবে বিদেশ যাওয়ার চেষ্টা কিংবা দালালের মাধ্যমে প্রতারণার শিকার হলে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হতে পারে। দেশের ভাবমূর্তি রক্ষা এবং প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর সুযোগ নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

মন্ত্রী আরও বলেন, বিদেশগামী কর্মীদের দক্ষ করে তুলতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায় থেকে শ্রমিকদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।

এর ফলে রিক্রুটিং এজেন্সিগুলোর মধ্যে সুস্থ প্রতিযোগিতা বজায় থাকবে এবং বিদেশগামী কর্মীদের প্রতারণার ঝুঁকিও কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে আনসার-ভিডিপি একাডেমিতে পৌঁছে বৃক্ষরোপণ করেন মন্ত্রী। পরে তিনি একাডেমির গার্মেন্টস কারখানা, বিভিন্ন প্রশিক্ষণকেন্দ্র ও অন্যান্য কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোতালেব সাজ্জাদ মাহমুদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান এবং আনসার-ভিডিপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]