শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬ ● ১৪ কার্তিক ১৪৩৩

শিরোনাম: জুমার দিনের বিশেষ ফজিলত    ইসরায়েলে আল জাজিরার ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৯০ দিন বাড়ল   বছরে এক লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল জাপান   ঢাকাসহ দেশের সব সিটি করপোরেশনে অটোরিকশা চলাচলে নতুন বিধিমালা জারি   সরকারি বাসা ভাড়া বা সাবলেট দিলে বরাদ্দ বাতিলের হুঁশিয়ারি   ব্যাংকের চাকরি ছেড়ে রাজনীতিতে, তিন দশক পর সংসদে মির্জা ফয়সল আমীন   বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহতের ঘটনায় ১৭ বছর বয়সী কিশোরের জামিন   
শেষ ওভারের রোমাঞ্চে নর্থ সাউথকে হারাল ফারইস্ট
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১২:৪০ পিএম   (ভিজিট : ৪৯)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শেষ দুই ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১২ রান। শেষ ওভারে সমীকরণ দাঁড়ায় ৬ বলে ৭ রান। টানটান উত্তেজনার লড়াইয়ে শেষ পর্যন্ত ৩ উইকেটের জয় তুলে নিয়েছে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এফআইইউ)। এবিজি ইউনিভার্সিটি কাপের গ্রুপ ‘বি’-এর ম্যাচে নর্থ সাউথ ইউনিভার্সিটিকে (এনএসইউ) হারিয়েছে তারা।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি উপভোগ করেন উপস্থিত দর্শকেরা।

টসের পর প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে নর্থ সাউথ। মাত্র ২৬ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। এরপর রায়ান শাবাব ও আফনান তাহমিদ ৮৪ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে ফেরান। রায়ান ৫৩ বলে ২ চার ও ৪ ছক্কায় ৬৬ রান করেন। অন্যদিকে, আফনানের ব্যাট থেকে আসে ৩৬ বলে ৩৬ রান। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে নর্থ সাউথ।

ফারইস্টের হয়ে জাহিদ হাসান, আশিকুর রহমান, মেহেদী হাসান ও তালহা জুবায়ের একটি করে উইকেট নেন।

১৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২১ রানেই ২ উইকেট হারায় ফারইস্ট। এরপর রাব্বি হাসান ও মোমিন ইসলাম ৫৩ রানের জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান। রাব্বি ৩২ বলে ৫ চার ও ২ ছক্কায় করেন ৪৮ রান। মোমিন ৪৬ বলে যোগ করেন ৪৭ রান। তাদের ব্যাটিংয়ে জয়ের পথে অনেকটাই এগিয়ে যায় ফারইস্ট।

তবে শেষ দিকে দ্রুত কয়েকটি উইকেট হারালে আবারও জমে ওঠে ম্যাচ। ১২৬ রানে মোমিন রানআউট হলে মাঠে ছড়িয়ে পড়ে উত্তেজনা। শেষ পর্যন্ত চাপ সামলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন মেহেদী হাসান। মাত্র ৬ বলে ১ চার ও ১ ছক্কায় ১২ রানে অপরাজিত থাকেন তিনি। জাহিদ হাসান অপরাজিত থাকেন ৩ রানে।

শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ফারইস্ট।

নর্থ সাউথের হয়ে সাদমান ইসলাম ১২ রান এবং নিয়ন ইয়াসিন ২৫ রান দিয়ে ২টি করে উইকেট নেন। এ ছাড়া ওয়াসিক মাহমুদ ও শাবাব একটি করে উইকেট শিকার করেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]