রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬ ● ৯ কার্তিক ১৪৩৩

শিরোনাম: দূষিত বায়ুর শহরের তালিকায় তৃতীয় ঢাকা, বাতাস ‘অস্বাস্থ্যকর’   বিশ্বকাপের আগে ব্যাটিং কোচ পরিবর্তন, আশরাফুলের জায়গায় সালাহউদ্দিন   সাঈদীর মামলার বাদী মানিক পশারীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা   জাঁকজমক নয়, শিউলি ফুলের স্নিগ্ধতায় পরীমণির জন্মদিন উদযাপন   আজ জাপান সফরে যাবেন প্রধানমন্ত্রী, গুরুত্ব পাবে বিনিয়োগ ও বাণিজ্য   মক্কা-মদিনার দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ সৌদির, ‘মিথ্যাচার’ বলছে হুথিরা   দীর্ঘ ছুটির পর আজ খুলছে সুপ্রিম কোর্ট, বিচারকাজ শুরু দুপুরে   
নাটকীয় জয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় থেকে এক ধাপ দূরে ভারত
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৯:৩৩ এএম   (ভিজিট : ৬৮)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ক্রাইস্টচার্চে রুদ্ধশ্বাস লড়াইয়ে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। দ্বিতীয় ইনিংসে মাত্র ৭০ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়লেও তিলক ভার্মা, নামন ধীর ও নীতিশ কুমার রেড্ডির দায়িত্বশীল ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। কিউই ফিল্ডারদের একাধিক ক্যাচ মিস ও ফিল্ডিংয়ের ভুল কাজে লাগিয়ে ১ বল হাতে রেখেই ১৮১ রানের লক্ষ্য পেরিয়ে যায় ভারত।

শনিবার (২৪ অক্টোবর) টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ভারতীয় বোলার ভুবনেশ্বর কুমার ও আর্শদীপ সিংয়ের তোপের মুখে পড়ে নিউজিল্যান্ড। মাত্র ৪১ রানেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে স্বাগতিকরা। তবে গ্লেন ফিলিপসের দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচে ফেরে ব্ল্যাকক্যাপসরা। ৪৩ বলে ৭০ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। শেষ দিকে মাইকেল ব্রেসওয়েলের কার্যকর ঝোড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮০ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড। ভারতের হয়ে ২ উইকেট নেন আর্শদীপ সিং।

জবাবে ১৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে হেনরি ও স্যান্টনারের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। একপর্যায়ে জয়ের সমীকরণ কঠিন হয়ে উঠলেও কিউই ফিল্ডারদের একের পর এক ভুলে নতুন জীবন পান ভারতীয় ব্যাটাররা। ম্যাচে চারবার ক্যাচ মিসের সুযোগ কাজে লাগিয়ে লড়াইয়ে টিকে থাকে সফরকারীরা।

দলের কঠিন সময়ে হাল ধরেন নামন ধীর ও নীতিশ কুমার রেড্ডি। স্যান্টনার ও ব্রেসওয়েলের ওভারে আক্রমণাত্মক ব্যাটিং করে দ্রুত রান তুলতে থাকেন তারা। তাদের দায়িত্বশীল পারফরম্যান্সে শেষ পর্যন্ত নাটকীয় জয় তুলে নেয় ভারত। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেল সফরকারীরা।








  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]