মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬ ● ১১ কার্তিক ১৪৩৩

শিরোনাম: ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাৎ, ১৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা   সৌদি আরবে হামলা হলে পূর্ণ শক্তি দিয়ে প্রতিরক্ষার ঘোষণা পাকিস্তানের   জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির তিন দিনের কর্মসূচি ঘোষণা   আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যে টিআইবির নিন্দা, অপসারণের দাবি   ইসরায়েলে ভোটগ্রহণ, কঠিন চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু   ‘শত্রুর সঙ্গেও ইনসাফ করতে হবে’, মানিক পশারীর মরদেহ দাফনে বাধা নিয়ে নাহিদ ইসলামের ক্ষোভ   অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, ৪ সমুদ্রবন্দরে সতর্কসংকেত   
২ কোটি পয়েন্টে তামিমকে কিনল ফরচুন, শেখ মেহেদীর দাম দেড় কোটি
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৬:৩১ পিএম   (ভিজিট : ১২০)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

‘এ’ ক্যাটাগরির ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি দাম পেয়েছেন তামিম। তাঁকে ২ কোটি পয়েন্টে দলে নিয়েছে ফরচুন। এর আগে নাজমুল হোসেন শান্তকে ১ কোটি ৫৫ লাখ পয়েন্টে কিনেছে দলটি।

এ ছাড়া রিশাদ হোসেনকে ৬০ লাখ পয়েন্টে দলে নিয়েছে ফরচুন। তবে টি-টোয়েন্টি টুর্নামেন্টে তাঁকে পাওয়া যাবে না। ওই সময়ে তিনি বিগ ব্যাশে খেলবেন। সৌম্য সরকারকেও ৭৫ লাখ পয়েন্টে কিনেছে ফরচুন।

তাইজুল ইসলামকে ৮০ লাখ পয়েন্টে দলে নিয়েছে সেভেন রিংস সিমেন্ট। অন্যদিকে, নিলামে সবার আগে শেখ মেহেদী হাসানকে দেড় কোটি পয়েন্টে কিনে নেয় ব্লু স্টার।

ডি থ্রি টুর্নামেন্টের নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন মোট ২৭৫ জন ক্রিকেটার। তাঁদের মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে ২২ জন, ‘বি’ ক্যাটাগরিতে ২৫ জন, ‘সি’ ক্যাটাগরিতে ৭০ জন, ‘ডি’ ক্যাটাগরিতে ৫২ জন এবং ‘ই’ ক্যাটাগরিতে রয়েছেন ১১২ জন ক্রিকেটার।

এর আগে ছয়জন আইকন ক্রিকেটারের দল চূড়ান্ত হয়েছে। মোসাদ্দেক হোসেন সৈকত খেলবেন একমির হয়ে, নাঈম শেখ সিটিজেন্স ব্যাংকে, মুশফিকুর রহিম সেভেন রিংস সিমেন্টে, নুরুল হাসান সোহান ব্লু স্টারে, তাওহীদ হৃদয় ফরচুনে এবং মেহেদী হাসান মিরাজ ওয়ালটনের হয়ে খেলবেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]