রবিবার ● ১ নভেম্বর ২০২৬ ● ১৬ কার্তিক ১৪৩৩

শিরোনাম: বাংলাদেশের প্রাচীন গোড় নগরীর ভারতীয় সীমান্তে ইতিহাসের সাক্ষী প্রাচীন    দুবলার চরে শুঁটকি মৌসুম ঘিরে প্রস্তুতি, ঋণ ও বনদস্যুর আতঙ্কে জেলেরা   সখিপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আহমেদ আযম খান   আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন    এলেঙ্গায় হাইওয়ে পুলিশের অভিযানে চোরাই অটোরিকশাসহ গ্রেপ্তার ৪   ঝিকরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন   মধ্যপাড়া খনিতে জিটিসি কর্তৃক পাথর উত্তোলনে নতুন মাইলফল!   
গোপালগঞ্জে পথসভা না করায় জামায়াতের সমালোচনায় রাশেদ খান
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৫:১৯ পিএম   (ভিজিট : ১৮৫)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা থেকে খুলনাগামী জামায়াতে ইসলামীর লংমার্চে পথে বিভিন্ন জেলায় পথসভা হলেও গোপালগঞ্জে তা না করার সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। এ বিষয়ে জামায়াতের প্রেস ব্রিফিংকে রাজনৈতিক অপরিপক্বতার উদাহরণ বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খান।

পোস্টে তিনি বলেন, জামায়াতের নেতারা প্রায়ই দাবি করেন, তারা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না। অথচ গোপালগঞ্জবাসীর ভয়ে সেখানে পথসভা করবেন না—এমন মন্তব্য করে তিনি দলটির সাহস ও ঈমান নিয়ে প্রশ্ন তোলেন।

রাশেদ খান আরও বলেন, এই সাহস নিয়েই সাদিক কায়েমরা নাকি গণভবন দখলের পরিকল্পনা তৈরি করেছিলেন। গোপালগঞ্জ অভিমুখে লংমার্চের পরিকল্পনা করা যেত কি না, সে প্রশ্নও তোলেন তিনি।

জামায়াত জোট কোনো ঝামেলা বা ঝুঁকিতে যেতে চায় না এমন মন্তব্য করে রাশেদ খান বলেন, দলটি নির্ঝঞ্ঝাট বিরোধী দল হিসেবে থাকতে চায়। গোপালগঞ্জে পথসভা করলে তা উসকানি হিসেবে বিবেচিত হতে পারে এমন আশঙ্কার কথা উল্লেখ করে তিনি বলেন, এ কারণেই মিয়া গোলাম পরওয়ার গোপালগঞ্জবাসীর দোয়া চেয়েছেন।

পোস্টের শেষাংশে রাশেদ খান বলেন, জনগণ জামায়াতের কাছ থেকে ‘ফাইট’ দেখতে চেয়েছিল। গোপালগঞ্জ অভিমুখে লংমার্চ নিয়ে গিয়ে গোপালগঞ্জকে স্বাধীন ঘোষণা করার মতো দুঃসাহস দেখালে গণভবন দখলের পরিকল্পনা নিয়ে করা দাবিতে মানুষ বিশ্বাস করত এমন মন্তব্য করেন তিনি।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]