রবিবার ● ১ নভেম্বর ২০২৬ ● ১৬ কার্তিক ১৪৩৩

শিরোনাম: বাংলাদেশের প্রাচীন গোড় নগরীর ভারতীয় সীমান্তে ইতিহাসের সাক্ষী প্রাচীন    দুবলার চরে শুঁটকি মৌসুম ঘিরে প্রস্তুতি, ঋণ ও বনদস্যুর আতঙ্কে জেলেরা   সখিপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আহমেদ আযম খান   আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন    এলেঙ্গায় হাইওয়ে পুলিশের অভিযানে চোরাই অটোরিকশাসহ গ্রেপ্তার ৪   ঝিকরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন   মধ্যপাড়া খনিতে জিটিসি কর্তৃক পাথর উত্তোলনে নতুন মাইলফল!   
ঢাবিকে ‘স্বাধীনতাবিরোধীদের কারখানা’ বললেন বিএনপি এমপি ফজলুর রহমান
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৫:১৫ পিএম   (ভিজিট : ১৫৭)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘স্বাধীনতাবিরোধী অমানুষদের কারখানা’ বলে মন্তব্য করেছেন বিএনপির সংসদ সদস্য মো. ফজলুর রহমান। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বা শিক্ষকতা করার প্রয়োজন কী, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।

শুক্রবার (৩০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

ফজলুর রহমান কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য। তিনি বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং জ্যেষ্ঠ আইনজীবী। একসময় তিনি বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ছিলেন। ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।

বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরে ফজলুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়টি পাকিস্তান প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছিল। পাশাপাশি শিক্ষা ও মুক্তির আন্দোলনে এবং বহু কবি-সাহিত্যিক, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী তৈরিতে প্রতিষ্ঠানটির অবদানের কথা উল্লেখ করেন তিনি।

তিনি আব্দুল ওহাব, আবুল হোসেন, জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক, মুজাফফর আহমদ চৌধুরী, নীলিমা ইব্রাহিম, ড. নাজমা চৌধুরী, আহমদ শরীফ, হুমায়ুন আজাদ ও হুমায়ুন আহমদের নাম উল্লেখ করেন।

তবে বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমালোচনা করে তিনি বলেন, প্রতিষ্ঠানটি এখন ‘স্বাধীনতাবিরোধী অমানুষদের একটা কারখানা’। বিশ্ববিদ্যালয়ে গোলাম আজম ও নিজামীর ছবি টাঙানো নিয়েও প্রশ্ন তোলেন তিনি।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]