শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬ ● ১৪ কার্তিক ১৪৩৩

শিরোনাম: জুমার দিনের বিশেষ ফজিলত    ইসরায়েলে আল জাজিরার ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৯০ দিন বাড়ল   বছরে এক লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল জাপান   ঢাকাসহ দেশের সব সিটি করপোরেশনে অটোরিকশা চলাচলে নতুন বিধিমালা জারি   সরকারি বাসা ভাড়া বা সাবলেট দিলে বরাদ্দ বাতিলের হুঁশিয়ারি   ব্যাংকের চাকরি ছেড়ে রাজনীতিতে, তিন দশক পর সংসদে মির্জা ফয়সল আমীন   বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহতের ঘটনায় ১৭ বছর বয়সী কিশোরের জামিন   
শাহবাগে গণবিক্ষোভের ঘোষণা দিলেন হাসনাত আবদুল্লাহ
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১২:১৭ পিএম   (ভিজিট : ৬৪)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অভাব, হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও লুটতরাজের প্রতিবাদে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করেছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় কর্মসূচির ঘোষণা দেন হাসনাত আবদুল্লাহ।

ভিডিওবার্তায় তিনি বলেন, দেশে বর্তমানে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে মানুষের স্বাভাবিকভাবে মন খারাপ করারও যেন অধিকার নেই। কেউ মন খারাপ করলেও তাঁকে বাসা থেকে তুলে নেওয়ার মতো ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন তিনি।

হাসনাত বলেন, জনগণের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই একাধিকবার জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নাগরিক জীবনে নিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, ধারাবাহিক হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও লুটতরাজের কারণে জনজীবনে উদ্বেগ তৈরি হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, রাস্তাঘাটে আবারও ভয়ের সংস্কৃতি ফিরে আসছে। এসব পরিস্থিতির প্রতিবাদ জানাতেই শুক্রবার শাহবাগে সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে সর্বস্তরের মানুষের উপস্থিতি কামনা করেন তিনি।

সুশাসন প্রতিষ্ঠা ও সুস্থ-সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে আন্দোলন অব্যাহত রাখার কথা জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, এ লড়াইয়ে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রয়োজন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]