শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬ ● ১৫ কার্তিক ১৪৩৩

শিরোনাম: হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের ঘোষণা   সৌদি আরবে কারখানায় আগুনে নিহত বাকি ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে   মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি নির্ধারণ ৮ হাজার টাকা   তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় বাবার মামলা   সাত দফা দাবি আদায়ে ঢাকা থেকে খুলনা, যশোর ও কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের লংমার্চ   এক বা দুই বিষয়ে অকৃতকার্যদের পুনঃপরীক্ষার সুযোগ এক মাসের মধ্যেই   এইচএসসিতে ইংরেজি ও আইসিটিতে সবচেয়ে বেশি অকৃতকার্য, ফেল ৩ লাখ ৮২ হাজার শিক্ষার্থী   
সাত দফা দাবি আদায়ে ঢাকা থেকে খুলনা, যশোর ও কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের লংমার্চ
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১:২৮ পিএম   (ভিজিট : ৫৮)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানী ঢাকা থেকে খুলনা, যশোর ও কুষ্টিয়ার উদ্দেশে লংমার্চ শুরু করেছে ১১ দলীয় ঐক্য। শনিবার (৩১ অক্টোবর) সকাল ৭টার দিকে এ কর্মসূচি শুরু হয়।

এর আগে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে লংমার্চের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জামায়াতে ইসলামীসহ ঐক্যভুক্ত বিভিন্ন দলের নেতারা অংশ নেন।

১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে জানানো হয়েছে, সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা থেকে খুলনা, যশোর ও কুষ্টিয়ামুখী এ লংমার্চের আয়োজন করা হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন।

এ ছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ এবং প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিও রয়েছে।

লংমার্চে নেতৃত্ব দিচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]