শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬ ● ১৬ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: বুড়িগঙ্গা-তুরাগ দূষণ নিয়ন্ত্রণে মাসব্যাপী রোস্টারভিত্তিক মনিটরিংয়ে পরিবেশ অধিদপ্তর    প্রবীণকে দেখে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, গ্রহণ করলেন ফুল, নিলেন দোয়া   গোয়েন্দা প্রতিবেদন পেয়ে তৎপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়   নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী   ইরানের ঐক্য ও অগ্রগতির অন্যতম শক্তি নামাজ: মোজতবা খামেনি   মুহুরী-কহুয়া বাঁধে বন্যার দুর্ভোগ কমবে, আশা প্রধানমন্ত্রীর    শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসের ফাইনালে ভারত, প্রতিপক্ষ পাকিস্তান   
বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি সহযোগিতা নিয়ে মোদি-ট্রাম্পের ফোনালাপ
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১১:০৬ এএম   (ভিজিট : ৫৫)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনালাপে দুই দেশের বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মোদি জানান, ট্রাম্পের সঙ্গে তার ‘ফলপ্রসূ’ আলোচনা হয়েছে। এ সময় দুই নেতা বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি ও গুরুত্বপূর্ণ প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা পর্যালোচনা করেন।

মোদি বলেন, ভারত ও যুক্তরাষ্ট্র তাদের বৈশ্বিক কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করতে ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও তাদের মধ্যে মতবিনিময় হয়েছে।

ফোনালাপের কয়েকদিন আগেই রাশিয়ার তেল ও গ্যাস ক্রয়কারী দেশগুলোর ওপর শুল্ক আরোপের সুযোগ রেখে নতুন একটি আইন করেছে যুক্তরাষ্ট্র। এ আইন নিয়ে ভারতের উদ্বেগ রয়েছে।

এরই মধ্যে ভারতের বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর করছেন। দুই দেশের চলমান বাণিজ্য বিরোধ নিরসনে তিনি মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।

গত ফেব্রুয়ারিতে ভারত ও যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় বাণিজ্য বিরোধ নিরসনে একটি অন্তর্বর্তী কাঠামো নিয়ে সমঝোতায় পৌঁছানোর কথা জানিয়েছিল। এর আগে ভারতীয় পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ঘটনায় দুই দেশের বাণিজ্য সম্পর্কে উত্তেজনা তৈরি হয়।

২০২৫ সালে ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ১৪৯ দশমিক ৪ বিলিয়ন ডলার।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]