প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৩ পিএম (ভিজিট : ৭৭)

সংগৃহীত ছবি
আবুধাবিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের বৈঠকে ১০ দেশের কর্মকর্তারা অংশ নিয়েছেন বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক আমিরাতি কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, বৈঠকটি দুই ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে নেতানিয়াহু ও শেখ মোহাম্মদ বৈঠক করেন। পরে অনুষ্ঠিত সম্প্রসারিত বৈঠকে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, মরক্কো, মিসর, কুয়েত, বাহরাইন, লিবিয়া ও ওমানের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
এর আগে আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াম জানিয়েছিল, রোববার সংযুক্ত আরব আমিরাত সফরের সময় শেখ মোহাম্মদের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। নেতানিয়াহুর কার্যালয়ও তার সফরের বিষয়টি নিশ্চিত করে।
তবে সম্প্রসারিত বৈঠকে ১০ দেশের কর্মকর্তাদের অংশগ্রহণের তথ্যটি মূলত ইসরাইলের চ্যানেল ১৪-এর প্রতিবেদন এবং নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে প্রকাশ করা হয়েছে।