শুক্রবার ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩

শিরোনাম: ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা   আফ্রিকার মাটিতে হৃদয়ের ইতিহাস গড়া ট্রিপল সেঞ্চুরি   টাঙ্গাইলে সাজাপ্রাপ্ত আসামী জামিনে এসে পুলিশের বিরুদ্ধে অভিযোগ   আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক   এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী   খুলে দেওয়া হলো ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুটি সার্ভিস সেতু   যুক্তরাষ্ট্রকে এবার ‘মহা শয়তান’ আখ্যা দিল ইরান   
চীনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
চীন প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫১ পিএম   (ভিজিট : ৪০)

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহত্তর চীন শাখা বিএনপির উদ্যোগে দেশটির শেনঝেন শহরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শেনঝেন শহরের কারি হোটেলে এ অনুষ্ঠিত এ আলোচনা সভায় চীনে অবস্থানরত বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সাবেক ছাত্রনেতা মো. ওয়ালী উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শেখ মাহবুবুর রশীদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মো. মনিরুল ইসলাম কবির, মো. সুমন মিয়া, মো. রোমান, রিয়াদ আহমেদ, আকিদুল ইসলাম, সালাম আহমেদ, মো. রাসেল আহমেদ এবং তরিকুল ইসলামসহ চীন শাখা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে তারা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য এবং দেশের গণতন্ত্র, জনগণের অধিকার ও রাজনৈতিক স্থিতিশীলতার বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

আলোচনা সভায় চীনের বিভিন্ন শহরে অবস্থানরত বিএনপির নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

এছাড়া এস এম আল আমিন, সাহেল আহমেদ সাহিল, হিমেল হিমুসহ চীন বিএনপির আরও অনেক নেতা ও কর্মী ভার্চুয়ালি সভায় যুক্ত হন। তারা অনলাইনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং আলোচনায় নিজেদের মতামত তুলে ধরেন।

আলোচনা শেষে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের নেতাকর্মীরা পরস্পরকে শুভেচ্ছা জানান। দেশের কল্যাণ, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং দলের সাংগঠনিক অগ্রগতির প্রত্যাশার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]