রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬ ● ২ কার্তিক ১৪৩৩

শিরোনাম: জেডআরএফের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান   ককরোচ জনতা পার্টির পর এবার মোদির বিরুদ্ধে নামছে ‘মাছি জনতা পার্টি’   গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় স্থগিত   শ্রমিক-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র উত্তরা, ১৫০০ জনকে আসামি করে ২ মামলা   শরণখোলায় গৃহবধূর মৃত্যু, কথিত স্বামী পলাতক   প্রবাসে থেকেও প্রতিটি সংকটে মানুষের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী   নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ৩০০ চালকের দৃষ্টি পরীক্ষা, বিনামূল্যে চশমা বিতরণ   
যুক্তরাজ্য যুবদলের নিউহ্যাম শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আহমদ হোসেন
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ১:২৯ পিএম   (ভিজিট : ১২৪)

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্যের নিউহ্যাম শাখার ৬২ সদস্যবিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে আহমদ হোসেনকে সভাপতি ও শাহ বাবলা আহমদকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

গত ১৩ অক্টোবর (মঙ্গলবার) যুক্তরাজ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কার্যালয়ে যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরী কর্তৃক অনুমোদিত এ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে হোসেন আলী নোমান, সহ-সভাপতি হিসেবে ইমরান আহমদ, লায়েক মিয়া, বদরুল ইসলাম, সিরাজুল ইসলাম, জয়নাল আহমদ, তারিক আহমদসহ মোট ১৪ জনকে সভাপতি ও সহসভাপতি পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আবু নাছের অপু, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আশরাফুল কবির, শিপার আহমদ, শিপন আহমদ, সোহেল আহমদসহ অন্যদের মনোনীত করা হয়েছে।

কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে আলী ইমরান আহমদ, সহসাংগঠনিক সম্পাদক হিসেবে সায়েম আহমদ ও সাহানুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।নিউহ্যাম শাখার নবগঠিত এ পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে যুক্তরাজ্যে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
নতুন কমিটির সভাপতি আহমদ হোসেনের নেতৃত্বে নিউহ্যাম শাখার সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চারের পাশাপাশি প্রবাসে জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সমন্বয় আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল  যুক্তরাজ্যের বিভিন্ন শাখার সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ধারাবাহিকতায় নিউহ্যাম শাখার এ ৬২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]