শনিবার ● ১০ অক্টোবর ২০২৬ ● ২৫ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: প্রয়াত শিক্ষিকা দিপালী মুখার্জির ১২তম প্রয়াণ দিবস আজ   মানসিক স্বাস্থ্য নিয়ে ভয়, লজ্জা ও কুসংস্কার দূর করতে প্রধানমন্ত্রীর আহ্বান   বনানীতে শেষ শ্রদ্ধা, বিকেলে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন তৌফিক ইমরোজ খালিদীর   যশোরে দাদার কবরের পাশে দাফন তাজমিনের, হত্যার রহস্য উদ্‌ঘাটনের দাবি পরিবারের   ফুটপাত দখলমুক্তের উদ্যোগ ঘিরে জামায়াত ষড়যন্ত্র করছে: ডিএনসিসি প্রশাসক   মুক্তির সাত দিনেই ৩৮৩ কোটি রুপি আয় ‘দৃশ্যম ৩’-এর   রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফায় হামলার দাবি হুতিদের, ক্ষতিগ্রস্ত উড়োজাহাজ   
জেদ্দায় বহুতল ভবনে আগুন, দোহারের দুই প্রবাসী বাংলাদেশি নিহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৪:৩৪ পিএম   (ভিজিট : ২২০)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সৌদি আরবের জেদ্দায় বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঢাকার দোহার উপজেলার উত্তর শিমুলিয়া গ্রামের দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যার পর জেদ্দার তামানিন এলাকার তামান ইন আখের এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মহিউল ইসলাম পলাশ ও ওবায়দুল ইসলাম। পলাশ উত্তর শিমুলিয়া গ্রামের নাজিম উদ্দিন ওরফে কুদ্দুস মোল্লার ছেলে এবং ওবায়দুল একই গ্রামের হারুন ব্যাপারীর ছেলে। জীবিকার সন্ধানে কয়েক বছর আগে তারা সৌদি আরবে পাড়ি জমান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যার পর তামান ইন আখের এলাকার একটি বহুতল ভবনে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়লে পলাশ ও ওবায়দুল সেখানে আটকা পড়েন। খবর পেয়ে সৌদি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ভবনের ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, নিহতদের মরদেহ জেদ্দার একটি স্থানীয় হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

দুই প্রবাসীর মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে উত্তর শিমুলিয়া এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।

নিহত পলাশের ছোট ভাই হাসান জানান, তাদের বাবা প্রায় এক বছর আগে মারা গেছেন। পলাশের নয় বছর বয়সী একটি মেয়ে ও তিন মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

শোকাহত পরিবারের সদস্যরা দ্রুত দুই প্রবাসীর মরদেহ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ও সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]