রবিবার ১৯ জুলাই ২০২৬ ৪ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: ইরানের হামলায় জর্ডানে ২ মার্কিন সেনা নিহত   আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে বিপদে স্পেন   সৌদিতে হামলা মানেই পাকিস্তানে হামলা, তেহরানকে কড়া সতর্কবার্তা ইসলামাবাদের   বিশ্বকাপ ফাইনালের টিকিটে আগুন, একটির দাম ৩৪ লাখ   রাজাকারদের বর্জন করতে হবে, না হলে বাংলাদেশ থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী   ফিফার বিশ্বকাপ লভ্যাংশ থেকে অর্থ পাবে বাংলাদেশও   আবারও কলকাতায় আসছেন মেসি, ঢাকায় আসবেন কি বিশ্বজয়ী তারকা?   
প্রবাসী সেবায় নতুন উদ্যোগ, দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৩:৩৩ পিএম   (ভিজিট : ৪২৬)

প্রবাসীদের হয়রানি কমাতে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু এবং বিদেশে কর্মী পাঠাতে দালালদের দৌরাত্ম নিয়ন্ত্রণে আইন সংশোধন করে শাস্তি বাড়ানোর বিষয়ে সরকার পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

এছাড়া বিদেশে যেতে ইচ্ছুক কর্মী ও প্রবাস থেকে ফিরে আসা ব্যক্তিদের জন্য ঋণের সীমা বাড়িয়ে সরকার ৫ লাখ টাকা করার পরিকল্পনা করছে বলেও তিনি জানিয়েছেন।

সোমবার (৪ মে) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়ে আলোচনা শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এসব তথ্য জানান।

মন্ত্রণালয়ের ১৮০ দিনের ‘রোডম্যাপের’ কথা তুলে ধরে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী  বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী প্রবাসীদের হয়রানিমুক্ত সহজ সেবা দেওয়ার লক্ষ্যে আমরা বেশ কিছু কর্মপরিকল্পনা গ্রহণ করেছি। এর মধ্যে অভিবাসন ব্যয় কমানো এবং প্রবাসীদের ‘ওয়ান স্টপ সলিউশন’ নিশ্চিত করা আমাদের অন্যতম লক্ষ্য।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়ে আলোচনায় প্রবাসীদের জন্য যেসব সেবা রয়েছে সেগুলো এক ছাতার নিচে আনার প্রস্তাব দেওয়া হয় ডিসিদের।

প্রতিমন্ত্রী নুরুল হক বলেন, পাসপোর্ট নিয়ে প্রবাসীদের দীর্ঘদিনের অভিযোগ ও হয়রানি বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে। এখন থেকে জেলা জনশক্তি অফিস থেকে প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করার পর পাসপোর্ট অফিসে প্রবাসীদের জন্য একটি ‘বিশেষ ডেস্ক’ থাকবে, যাতে তারা দ্রুত সেবা পেতে পারেন।

বর্তমানে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে বিদেশ যাওয়ার জন্য ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় এই ঋণের পরিমাণ বাড়িয়ে ৫ লাখ টাকা করার আলোচনা চলছে। এছাড়া জাপান, কোরিয়া ও চীনে ভাষা শিক্ষা কোর্সে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত প্রাথমিক ঋণ সুবিধা চালু করা হয়েছে।

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপ যাত্রার ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রতিমন্ত্রী নুরুল হক।

তিনি বলেন, দালালদের খপ্পরে পড়ে অনেকেই ক্ষতির সম্মুখীন হচ্ছেন। জনশক্তি রপ্তানিতে স্বচ্ছতা আনতে অভিবাসন আইন ২০১৩ সংশোধন করে ২০২৫ সালে পাসের জন্য প্রস্তাব করা হয়েছে, যেখানে শাস্তির পরিমাণ আরও কঠোর করা হচ্ছে।

তিনি জানান, শরীয়তপুর ও মাদারীপুর অঞ্চলের মতো ‘ঝুঁকিপূর্ণ এলাকায়’ সচেতনতা বাড়াতে ইতালি সরকার ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রবাসীদের সচেতন করতে এবং দক্ষ জনশক্তি গড়তে বর্তমানে দেশে ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) সচল রয়েছে এবং আরও ৯০টি কেন্দ্র স্থাপনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। সরকারের নেওয়া এসব পদক্ষেপের দৃশ্যমান ফলাফল আগামী ছয় মাসের মধ্যে পাওয়া যাবে বলে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গত ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠনের পর এটিই প্রথম ডিসি সম্মেলন। গত রোববার চার দিনের এ সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ডিসি সম্মেলনে সারা দেশ থেকে ডিসিরা অংশ নেন। মাঠ প্রশাসনের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগের মাধ্যম এই ডিসি সম্মেলন। সম্মেলনের মাধ্যমে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ পান ডিসিরা।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]