বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: দামুড়হুদায় মোবাইল কোর্টের অভিযান, মাদক মামলায় দু’জন দণ্ডিত   ঝিনাইদহ মহেশপুরে বিজিবির অভিযানে বিদেশি পিস্তলসহ আটক ১   গোপালগঞ্জে আওয়ামী লীগের ১২০০ নেতা-কর্মীর বিএনপিতে যোগদান   খামেনির শেষ বিদায়ের প্রস্তুতি, সময় জানাল তেহরান   দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো যুগ্ম সচিব আনিসুরকে   ‘১৫০ হাজির লাগেজ কেটে চুরি’ অভিযোগ ভিত্তিহীন: বিমান বাংলাদেশ এয়ারলাইনস   যাদুকাটা বালুমহাল-১ এর সীমানা নির্ধারণ, বালু উত্তোলনে স্বস্তি   
মালয়েশিয়ায় প্রবাসী অধিকার পরিষদের উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৭:১৪ পিএম   (ভিজিট : ১০৬৩)

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে প্রবাসীদের ভোটাধিকার আদায়ে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের ভূমিকা এবং নতুন সরকারের নিকট প্রবাসীদের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, মালয়েশিয়া শাখার সভাপতি আলহাজ্ব শাহজাহান মিথুনের সভাপতিত্বে এবং সহ সভাপতি ফয়সাল শেখের সঞ্চালনায় এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালযয়ের প্রতিমন্ত্রী  নুরুল হক নূর।

এ সময় নুরুল হক নুর বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের যৌক্তিক ১০ দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দেন।

প্রধান বক্তা হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের (জিওপি) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন। বিশেষ বক্তা হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ কবীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম সাফায়েত হোসাইন।

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর সভাপতি  জসিম উদ্দিন, সহ-সভাপতি সেলিম শেখ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদস্য জাকির হোসেন, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর যুগ্ন সাধারণ সম্পাদক আল মামুন, সাংগঠনিক সম্পাদক তারেকুর রহমান, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোকাম্মেল হোসেনসহ বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালয়েশিয়া শাখার অসংখ্য নেতাকর্মী।

অনুষ্ঠানে বক্তারা প্রবাসীদের যৌক্তিক ১০ দফা দাবি অতিশীঘ্রই বাস্তবায়নের জন্য নতুন সরকারের প্রতি আহ্বান জানান। আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]