প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১:১১ পিএম (ভিজিট : ১০৭)

সংগৃহীত ছবি
রাজধানীর মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টার দিকে অনুষ্ঠানস্থলে পৌঁছালে আয়োজকদের পক্ষ থেকে তাকে অভ্যর্থনা জানানো হয়।
সম্মিলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষ অংশ নিয়েছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার মান উন্নয়ন, শিক্ষাব্যবস্থায় গুণগত পরিবর্তন এবং প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে গতিশীলতা আনাই এ সম্মিলনের মূল উদ্দেশ্য। পাশাপাশি শিক্ষার্থীদের সময়োপযোগী জ্ঞান ও দক্ষতায় গড়ে তুলে যোগ্য মানবসম্পদ হিসেবে তৈরি করার বিষয়টিও সম্মিলনে গুরুত্ব পাচ্ছে।