রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলেই অবসরে যাচ্ছেন মুশফিক   সহিংসতা ও নাশকতা প্রতিরোধে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার   জমকালো আয়োজনে উন্মোচন হলো এবিজি মিডিয়া কাপের ট্রফি   তারেক রহমানের নেতৃত্বে দেশি-বিদেশি ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে: সাইফুল আলম নীরব   আগামী অর্থবছর শেষে ভবদহের জলাবদ্ধতা দূর হবে: পানিসম্পদমন্ত্রী   টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ফের ৫ দিনের রিমান্ড   হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ১৫ জন   
দুর্নীতি নিয়ন্ত্রণে বছরে ১৬ বিলিয়ন ডলার অর্থপাচার ঠেকানো সম্ভব: টিআইবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১:০১ পিএম   (ভিজিট : ৫৪)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশে দুর্নীতি কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা গেলে বছরে ১৬ বিলিয়ন ডলার অর্থপাচার রোধ করা সম্ভব বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, দুর্নীতি মাঝারি মাত্রায় নিয়ন্ত্রণ করা গেলেও দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ২ থেকে ৩ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

শুক্রবার (২৭ নভেম্বর) সাভারের সিসিডিবি হোপ সেন্টারে টিআইবি আয়োজিত ‘আন্তঃবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতির কারণে সাধারণ মানুষকে চড়া মূল্য দিতে হয়। দুর্নীতির সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা না থাকলেও অনেকে তাঁদের ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন। এ পরিস্থিতি থেকে উত্তরণে দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

দুর্নীতি নিয়ন্ত্রণের চারটি পূর্বশর্ত তুলে ধরে তিনি বলেন, প্রথমত, এ ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে। রাষ্ট্রক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণের দায়িত্বে থাকা ব্যক্তিদের দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আন্তরিক এবং দৃঢ়প্রতিজ্ঞ হতে হবে।

দ্বিতীয়ত, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের জবাবদিহির আওতায় এনে সুবিচার নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে ভয়ভীতি কিংবা করুণার ঊর্ধ্বে উঠে ব্যক্তি ও প্রতিষ্ঠানের পরিচয় বিবেচনা না করে আইনের দৃষ্টিতে সবাইকে সমানভাবে দেখতে হবে।

তৃতীয়ত, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসহ দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে নিয়োজিত সংস্থাগুলোর কার্যকর স্বাধীনতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দায়িত্ব পালনের জন্য এসব প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সক্ষমতা থাকতে হবে।

চতুর্থত, সাধারণ মানুষের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা গড়ে তোলার পাশাপাশি এ বিষয়ে তাঁদের সোচ্চার ভূমিকা নিশ্চিত করতে হবে।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, সাধারণ মানুষ তথা সেবাগ্রহীতাদের মধ্যে দুর্নীতিবিরোধী চাহিদা তৈরি করা জরুরি। এ জন্য দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে এ আন্দোলন জোরদারে কাজ করছে টিআইবি।

বিতর্কের মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, অন্যের মতামত ও মতপ্রকাশের অধিকারের প্রতি শ্রদ্ধা, পারস্পরিক সম্মান এবং যুক্তির মাধ্যমে দ্বিমত খণ্ডনের চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু প্রতিযোগিতায় নয়, ব্যক্তিজীবন থেকে জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রেই এসব মূল্যবোধের প্রয়োজন রয়েছে।

টিআইবি জানায়, এবার চতুর্থবারের মতো তিন দিনব্যাপী আবাসিক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের ৩২টি বিতর্ক দল অংশ নিচ্ছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]