বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: করোনার নতুন ভ্যারিয়েন্ট পিজে.২.১ ছড়িয়েছে ১৮ দেশে, বাড়ছে উদ্বেগ   হামলা-ভাঙচুরে গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা ক্ষতিগ্রস্ত, বন্ধ ২৯টির কার্যক্রম   ১৬ ডিসেম্বর শেরেবাংলা নগরে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রস্তুতি   ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১০২   ‘দুর্বল পররাষ্ট্রনীতির’ কারণে সব প্রতিবেশীর সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী   ঢাকার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী   ফজলুর রহমানের আওয়ামী লীগপ্রীতিকে ‘পরকীয়া’র সঙ্গে তুলনা করলেন দুদু   
নভেম্বরের প্রথম ২৪ দিনে আড়াই বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১:০২ এএম   (ভিজিট : ৯১)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চলতি নভেম্বর মাসের প্রথম ২৪ দিনে দেশে প্রায় ২৫০ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই সময়ের তুলনায় এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৫ কোটি ডলার। ফলে চলতি অর্থবছরেও রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, নভেম্বরের প্রথম ২৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৪৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২৩৪ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ১৫ কোটি ডলার।

হিসাব অনুযায়ী, এ ২৪ দিনে প্রতিদিন গড়ে ১০ কোটি ৪১ লাখ ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২৪ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৩৯৬ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ২৪৯ কোটি ৮০ লাখ ডলার। সে হিসাবে অর্থবছরের প্রথম প্রায় পাঁচ মাসে প্রবাসী আয় বেড়েছে ১১ দশমিক ৮০ শতাংশ।

এর আগে, গত অক্টোবরে দেশে ২৮৭ কোটি ৪০ লাখ ডলারের রেমিট্যান্স পাঠান প্রবাসীরা। সেপ্টেম্বরে এসেছে ২৭৬ কোটি ৬২ লাখ ৪০ হাজার ডলার। এ ছাড়া আগস্টে ২৯৬ কোটি ৭৫ লাখ ৩০ হাজার এবং জুলাইয়ে ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স দেশে এসেছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]