মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: ‘কখনো ঘুমের ওষুধ খাই না, আমি খুব সুখী মানুষ’ : অভিনেতা সোহেল খান   আওয়ামী লীগের পতিত সন্ত্রাসবাদ মোকাবিলা করতে হবে: হাসনাত আব্দুল্লাহ   পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে প্রস্তাব সংশোধন, সিদ্ধান্ত আজ   পেট্রাপোলে আ.লীগের চার নেতার বৈঠক ভয়ংকর নীল নকশার ইঙ্গিত: রিজভী   বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেফতার হবেন শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী   হাসিনার দেশে ফেরা নিয়ে ভারতের সঙ্গে আলোচনা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা   একটি সেতুর অভাবে থমকে আছে ৪০ গ্রামের লাখো মানুষের স্বপ্ন!   
শ্রমিক মৃত্যুর গুজবে কোনাবাড়ীতে উত্তেজনা, বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:০০ পিএম   (ভিজিট : ৭১)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে এক শ্রমিকের মৃত্যুর গুজবকে কেন্দ্র করে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। একই সঙ্গে বেতন বাড়ানোর দাবিতে জেলার দুটি স্থানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে কোনাবাড়ীর ইসলাম গার্মেন্টসে এক শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনার জেরে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে আন্দোলন শুরু করেন। পরে ইসলাম গার্মেন্টসসহ আশপাশের কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, সকালে ইসলাম ও রিপন গার্মেন্টসের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার আশপাশে জড়ো হন। ইসলাম গার্মেন্টসের এক শ্রমিক মারা গেছেন এমন গুজব ছড়িয়ে পড়ার পর তারা লাঠিসোঁটা নিয়ে আঞ্চলিক সড়ক অবরোধ করেন। পুলিশ তাদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে শ্রমিকরা উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে সকাল পৌনে ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

কোনাবাড়ী মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন বলেন, শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। পরে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।

এদিকে, বেতন বাড়ানোর দাবিতে গাজীপুর সদর উপজেলার ভবানীপুরের মেম্বারবাড়ি ও বাঘের বাজারের নতুন বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকরা।

পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কয়েকটি কারখানার শ্রমিক মেম্বারবাড়ি এলাকায় মহাসড়ক অবরোধ করে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন। একই সময়ে পাশের বাঘের বাজারের নতুন বাজার এলাকাতেও শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

দুই স্থানে অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন ওই সড়কে চলাচলকারী যাত্রীরা। প্রায় পৌনে এক ঘণ্টা ধরে শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ চলছিল।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]