শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: দুপুরে স্থলভাগে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’, ঝড়বৃষ্টির শঙ্কা ১০ জেলায়   সাত মামলায় গ্রেপ্তারি পরোয়ানা, সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন গ্রেপ্তার   এবার শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত ওকালতনামাসহ পাসপোর্টের আবেদন আইনজীবীদের   জবি ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক, পুলিশের কাছে হস্তান্তর   হত্যাচেষ্টা মামলায় কারাগারে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি   আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু   নড়াইলে আওয়ামী লীগের হামলায় নিহত কৃষকদল ও জাসাস নেতার দাফন সম্পন্ন   
হাসিনার রাজনৈতিক পরিকল্পনা নিয়ে জানালেন সোহেল তাজ
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৯:৫৪ এএম   (ভিজিট : ৬২)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেছেন, ‘উনি এখন লাশের অপেক্ষায় আছেন।’ শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের মৃত্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে দেশে অস্থিতিশীলতা তৈরির পরিকল্পনা করছেন বলে অভিযোগ করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে এসব মন্তব্য করেন সোহেল তাজ। পোস্টে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সহিংস কর্মকাণ্ডের কয়েকটি ছবিও শেয়ার করেন তিনি।

সোহেল তাজের অভিযোগ, প্রায় দেড় দশকের শাসনামলে শেখ হাসিনা বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন, নিপীড়ন, গুম ও হত্যার পাশাপাশি মানুষের ভোটাধিকার হরণ, গণতন্ত্র ধ্বংস, লুটপাট ও গণহত্যার মাধ্যমে দেশকে ক্ষতিগ্রস্ত করেছেন।

তিনি আরও দাবি করেন, গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনা বিদেশে অবস্থান করে দেশে ফেরার নামে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠনে পরিণত করছেন এবং দেশে অরাজকতা ও সহিংসতা ছড়িয়ে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করছেন।

ফেসবুক পোস্টে সোহেল তাজ আরও লেখেন, শেখ হাসিনা সম্প্রতি দাবি করেছেন, তাঁর মতো আন্দোলন গড়ে তোলার ক্ষমতা আর কারও নেই। সোহেল তাজের ভাষ্য অনুযায়ী, ওই আন্দোলনের অন্যতম উপাদান হিসেবে লাশকে বিবেচনা করা হচ্ছে এবং শেখ হাসিনা নিজের দলের নেতাকর্মীদের মৃত্যুকে কাজে লাগাতে চান।

তিনি অভিযোগ করেন, উসকানিমূলক কর্মসূচির মাধ্যমে সংঘাত সৃষ্টি ও প্রাণহানির পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে, যাতে দলীয় নেতাকর্মীদের মৃত্যুকে ব্যবহার করে আরও অস্থিতিশীলতা সৃষ্টি ও সরকার পতনের পরিকল্পনা বাস্তবায়ন করা যায়।

সোহেল তাজ এসব কর্মকাণ্ডকে একজন ‘সাইকোপ্যাথের চরিত্র’ বলে মন্তব্য করেন এবং অভিযোগ করেন, গণহত্যার পর নিজেকে ভুক্তভোগী হিসেবে উপস্থাপন করা হচ্ছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]