রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬ ● ২৯ কার্তিক ১৪৩৩

শিরোনাম: সেমিফাইনালে বাংলাদেশের স্বপ্নভঙ্গ, ফাইনালে ভারত-পাকিস্তান   দাম্পত্য সম্পর্কে ফাটল ধরাতে স্বামী-স্ত্রীর মনে যেসব সন্দেহ সৃষ্টি করে শয়তান   ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর   গ্রেপ্তার আতঙ্কে ১৭ দিন দেশে অবস্থান, ফিরে যাওয়ার অভিজ্ঞতা জানালেন স্বাধীন খসরু   বাড়ির বাইরে স্বাধীনতা, ‘মান্নাত’-এ গৌরীর কথাই শেষ কথা: শাহরুখ   শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন   ইরান-ইরাক যুদ্ধে নিহত ৩৫০ অজ্ঞাত ব্যক্তির একযোগে দাফন ও শোকানুষ্ঠান   
শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়ার ৪০ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৮:১৯ পিএম   (ভিজিট : ১০১)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শ্রমিক অসন্তোষের জেরে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের অন্তত ৪০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া শনিবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে হাজিরা দেওয়ার পরও কাজ করতে অস্বীকৃতি জানানোয় আরও চার থেকে পাঁচটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার সকাল ১০টার দিকে মুঠোফোনে তিনি জানান, শ্রমিক অসন্তোষের কারণে অন্তত ৪০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। পাশাপাশি শ্রমিকরা কাজে যোগ দিতে অস্বীকৃতি জানানোয় আরও চার থেকে পাঁচটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বন্ধ ঘোষিত ৩০টি কারখানার মধ্যে রয়েছে ফ্যাশন ডট কম, ক্রসওয়ার গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইল লিমিটেড, ক্রসওয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, অ্যাকটিভ কম্পোজিট মিলস লিমিটেড, ন্যাচারাল ডেনিমস লিমিটেড, মান্তা অ্যাপারেলস লিমিটেড, এনভয় ফ্যাশন লিমিটেড, এনভয় ডিজাইন লিমিটেড, এআর জিন্স প্রডিউসার লিমিটেড, এফজিএস ডেনিম ওয়ার লিমিটেড, চান্তিক গার্মেন্টস লিমিটেড, অরুনিমা স্পোর্টস ওয়ার লিমিটেড, ডিএমসি অ্যাপারেলস লিমিটেড, ডিএমসি ওয়াশিং লিমিটেড, নিউএজ গার্মেন্টস লিমিটেড, নিউএজ অ্যাপারেলস লিমিটেড, কাইলক নিউএজ বাংলাদেশ লিমিটেড, রেডিয়্যান্স নীটওয়্যার লিমিটেড, তাহারাত কম্পোজিট লিমিটেড, এলপিএস অ্যাপারেলস লিমিটেড, আনাম গার্মেন্টস লিমিটেড, ঈগল টেক্সটাইল লিমিটেড, কন্টিনেন্টাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, জিহান গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, লুসাকা গ্রুপের সব কারখানা, সাউদার্ন গার্মেন্টস লিমিটেড, এস টোয়েন্টি ওয়ান গার্মেন্টস লিমিটেড, টেক্সটাউন লিমিটেড ও রাতুল নীটওয়্যার লিমিটেড।

বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী, কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ধারায় বলা হয়েছে, কোনো অবৈধ ধর্মঘটের ক্ষেত্রে মালিকপক্ষ প্রতিষ্ঠান বা এর কোনো অংশ আংশিক কিংবা সম্পূর্ণ বন্ধ রাখতে পারবেন। এ সময় ধর্মঘটে অংশ নেওয়া শ্রমিকরা মজুরি পাওয়ার অধিকারী হবেন না।

তবে শ্রম আইনের এ বিধান প্রয়োগের ফলে শ্রমিকদের মধ্যে ক্ষোভ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গার্মেন্টস অ্যান্ড সোয়েটার্স ওয়ার্কার্স ট্রেড ইউনিয়ন সেন্টারের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু।

প্রসঙ্গত, আশুলিয়া শিল্পাঞ্চলে আবারও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। গত মঙ্গলবারও পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশ ও শ্রমিকসহ অন্তত সাতজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন রয়েছে।

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধসহ বিভিন্ন দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ, কর্মবিরতি ও সড়ক অবরোধ করে আসছেন পোশাকশ্রমিকরা।

এদিকে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় গত সোমবার শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে। তবে মালিকপক্ষ কোনো প্রস্তাব দেয়নি। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে তারা এক সপ্তাহ সময় চেয়েছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]