রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬ ● ২৯ কার্তিক ১৪৩৩

শিরোনাম: সেমিফাইনালে বাংলাদেশের স্বপ্নভঙ্গ, ফাইনালে ভারত-পাকিস্তান   দাম্পত্য সম্পর্কে ফাটল ধরাতে স্বামী-স্ত্রীর মনে যেসব সন্দেহ সৃষ্টি করে শয়তান   ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর   গ্রেপ্তার আতঙ্কে ১৭ দিন দেশে অবস্থান, ফিরে যাওয়ার অভিজ্ঞতা জানালেন স্বাধীন খসরু   বাড়ির বাইরে স্বাধীনতা, ‘মান্নাত’-এ গৌরীর কথাই শেষ কথা: শাহরুখ   শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন   ইরান-ইরাক যুদ্ধে নিহত ৩৫০ অজ্ঞাত ব্যক্তির একযোগে দাফন ও শোকানুষ্ঠান   
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম, বৈঠক করবেন ব্রিটিশ পার্লামেন্ট ও মানবাধিকার সংস্থার সঙ্গে
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১০:৫১ এএম   (ভিজিট : ৯৫)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম যুক্তরাজ্যে পৌঁছেছেন। স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় লন্ডনে অবতরণের পর বিমানবন্দরে তাকে স্বাগত জানান এনসিপির স্থানীয় নেতাকর্মীরা।

এ সফরে নাহিদ ইসলামের সঙ্গে রয়েছেন দলের যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ।

সফরসূচি অনুযায়ী, নাহিদ ইসলাম ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের আন্তর্জাতিক উন্নয়ন কমিটির সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিদের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।

এসব বৈঠকে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, মানবাধিকার সুরক্ষা এবং টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা ও বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

যুক্তরাজ্য সফরের অংশ হিসেবে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশেও বক্তব্য দেবেন এনসিপি আহ্বায়ক। সেখানে তিনি জুলাই গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা ও ঘটনাপ্রবাহ তুলে ধরার পাশাপাশি ২০২৪ সালের জুলাইয়ের পর বাংলাদেশে সূচিত নতুন রাজনৈতিক ও সামাজিক অধ্যায় নিয়ে আলোচনা করবেন।

এ ছাড়া যুক্তরাজ্যে বসবাসরত ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সঙ্গে যোগাযোগ ও মতবিনিময়কে সফরে বিশেষ গুরুত্ব দিচ্ছেন নাহিদ ইসলাম। কমিউনিটির সদস্যদের অভিজ্ঞতা, অবদান ও প্রত্যাশার কথা শোনার পাশাপাশি তাদের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে তার।

এ সফরের অংশ হিসেবে আগামী ১৬ নভেম্বর ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে নাহিদ ইসলামকে নাগরিক সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]