প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১২:০০ পিএম (ভিজিট : ৯২)

সংগৃহীত ছবি
রাজধানীর হাজারীবাগে একটি পার্সেল ও কুরিয়ার সার্ভিসের গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধাওয়া করে মোটরসাইকেলসহ দুজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে হাজারীবাগের বেড়িবাঁধ মেইন রোডে ওই কুরিয়ার সার্ভিসের ডে অপারেশন ওয়্যারহাউসের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ওয়্যারহাউসের সামনে পার্ক করে রাখা একটি গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে গাড়িটির গ্লাস ভেঙে যায়।
ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে মোটরসাইকেলসহ দুজনকে আটক করে হাজারীবাগ থানা পুলিশ।
আটক ব্যক্তিদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।