সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬ ● ৩০ কার্তিক ১৪৩৩

শিরোনাম: গোপালগঞ্জে আওয়ামী লীগের দিনভর তাণ্ডব, ভাঙচুর-অগ্নিসংযোগের পর পুলিশ সুপার বদলি   আমির হামজার প্রশ্ন উত্থাপন ঘিরে সংসদে হইচই, ক্ষোভ জামায়াতের এমপির   টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-কার্যালয়ে আগুন, মামলার বাদী পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম   জিয়াউল আহসানকে ভবিষ্যতে হাতকড়া ছাড়া আদালতে নেওয়া হবে না: আইনমন্ত্রী   রাবাদার জোড়া আঘাতের পর হৃদয়-লিটনের ব্যাটে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ   বিনা খরচে মালয়েশিয়া যাবেন এক হাজার জুলাই যোদ্ধা: প্রবাসী কল্যাণমন্ত্রী   সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের তিনটি পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী   
প্রতি লাখ মানুষের জন্য ৪-৫ জন অ্যানেস্থেসিওলজিস্ট প্রয়োজন: জুবাইদা রহমান
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৭:২৮ পিএম   (ভিজিট : ৬৬)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের প্রত্যন্ত ও প্রান্তিক অঞ্চলে মানসম্মত সার্জিক্যাল সেবা নিশ্চিত করতে পর্যাপ্ত প্রশিক্ষিত অ্যানেস্থেসিওলজিস্ট তৈরি ও নিয়োগের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

রোববার (১৫ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ সোসাইটি অব অ্যানেস্থেসিওলজিস্টস, ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ানস আয়োজিত চতুর্থ আন্তর্জাতিক অ্যানেস্থেসিওলজি সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

দেশে অ্যানেস্থেসিওলজিস্টের সংকটের চিত্র তুলে ধরে জুবাইদা রহমান বলেন, দেশের ৬৪টি জেলা, ৫০৩টি উপজেলা, ৪ হাজার ৫৯৯টি ইউনিয়ন এবং ৯০ হাজার ৪৯টি গ্রামে প্রশিক্ষিত অ্যানেস্থেসিওলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞের ব্যাপক ঘাটতি রয়েছে। প্রায় ২০ কোটি মানুষের দেশে বর্তমানে অ্যানেস্থেসিওলজিস্ট রয়েছেন মাত্র ৩ হাজার।

তিনি জানান, প্রতি এক লাখ মানুষের বিপরীতে দেশে অ্যানেস্থেসিওলজিস্টের সংখ্যা মাত্র শূন্য দশমিক ৫৮ জন। অথচ গ্লোবাল সার্জারি সম্পর্কিত ল্যানসেট কমিশনের সুপারিশ অনুযায়ী, প্রতি এক লাখ মানুষের জন্য ৪ থেকে ৫ জন অ্যানেস্থেসিওলজিস্ট থাকা প্রয়োজন।

দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবার এই গুরুত্বপূর্ণ খাত অবহেলিত থাকায় দেশের হাজার হাজার নারী-পুরুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

অ্যানেস্থেসিওলজিস্টদের গুরুত্ব তুলে ধরে জুবাইদা রহমান বলেন, তাঁদের দায়িত্ব শুধু অপারেশন থিয়েটারের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সামগ্রিক স্বাস্থ্যসেবা ব্যবস্থায় তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নিরাপদ অস্ত্রোপচার নিশ্চিত করা, ব্যথা নিয়ন্ত্রণ, সংকটাপন্ন রোগীদের নিবিড় পরিচর্যা এবং জীবন রক্ষায় তাঁদের অবদান অপরিহার্য।

চিকিৎসকদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শুধু অবকাঠামো ও আধুনিক প্রযুক্তি দিয়ে শক্তিশালী স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন দক্ষ, অনুপ্রাণিত এবং পর্যাপ্ত সুযোগ-সুবিধাপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী। চিকিৎসকদের নিরাপত্তা, মর্যাদা ও পেশাগত কল্যাণ নিশ্চিত করার সঙ্গে রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবার সরাসরি সম্পর্ক রয়েছে।

তিনি আরও বলেন, এ আন্তর্জাতিক সম্মেলন চিকিৎসাবিজ্ঞানের জ্ঞান বিনিময়ের পাশাপাশি দেশের প্রতিটি অঞ্চলে বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বাস্তবসম্মত সুপারিশ প্রণয়ন এবং পেশাগত যোগাযোগ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]