সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬ ● ১ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: ফ্যামিলি কার্ডের জন্য হলিধানি ইউনিয়নে বাড়ি বাড়ি খানা জরিপ   গোপালগঞ্জে আওয়ামী লীগের দিনভর তাণ্ডব, ভাঙচুর-অগ্নিসংযোগের পর পুলিশ সুপার বদলি   আমির হামজার প্রশ্ন উত্থাপন ঘিরে সংসদে হইচই, ক্ষোভ জামায়াতের এমপির   টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-কার্যালয়ে আগুন, মামলার বাদী পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম   জিয়াউল আহসানকে ভবিষ্যতে হাতকড়া ছাড়া আদালতে নেওয়া হবে না: আইনমন্ত্রী   রাবাদার জোড়া আঘাতের পর হৃদয়-লিটনের ব্যাটে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ   বিনা খরচে মালয়েশিয়া যাবেন এক হাজার জুলাই যোদ্ধা: প্রবাসী কল্যাণমন্ত্রী   
রাজনৈতিক সমর্থন থাকলে প্রতিফলন ঘটাতে হবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়: প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৮:২৫ এএম   (ভিজিট : ১১৮)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সরকারি কর্মকর্তাদের কোনো রাজনৈতিক দলের প্রতি ব্যক্তিগত সমর্থন থাকতেই পারে। তবে সেই সমর্থনের প্রতিফলন ব্যালট বাক্সে ঘটাতে হবে, সরকারি অফিসে নয়- এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৮ নভেম্বর) বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

নবীন প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ক্যাডার বা কর্মস্থল যা-ই হোক না কেন, সবার প্রথম ও প্রধান পরিচয় হলো তাঁরা জনপ্রশাসনের কর্মকর্তা এবং জনগণের সেবক। তাই সরকারি দপ্তরে সেবা নিতে আসা নাগরিকদের সঙ্গে মানবিক আচরণ করতে হবে। কোনো আবেদনপত্রে ভুল থাকলে তা ফিরিয়ে না দিয়ে কীভাবে সংশোধন করা যায়, সে বিষয়ে পরামর্শ দেওয়াই মানবিকতার পরিচয়।

তিনি বলেন, রাজনৈতিক দলের প্রতি প্রশাসনের কর্মকর্তাদের সমর্থন থাকাকে ব্যক্তিগতভাবে দোষের মনে করেন না। তবে সেই সমর্থন কোনোভাবেই সরকারি দায়িত্ব পালনে প্রতিফলিত হওয়া উচিত নয়।

একটি সরকারের সামগ্রিক সাফল্য অর্জনে দক্ষতা, সততা ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রশাসন অপরিহার্য উল্লেখ করে প্রধানমন্ত্রী কর্মকর্তাদের নিজেদের পাশাপাশি অন্যদের সঙ্গেও একই মূল্যবোধের ভিত্তিতে আচরণ করার আহ্বান জানান।

পছন্দের পদায়ন কিংবা পদোন্নতির জন্য পেশাগত দক্ষতা ও সততার সঙ্গে আপস না করার পরামর্শ দিয়ে তিনি বলেন, দেশের যেকোনো স্থানে, যেকোনো পদে দায়িত্ব পালনের মানসিক প্রস্তুতি থাকাই প্রকৃত পেশাদারিত্বের পরিচয়। একটি সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি জনপ্রশাসনের কোনো পদও কারও জন্য চিরস্থায়ী নয়।

সরকারের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের বিষয়ে তারেক রহমান বলেন, জাতীয় নির্বাচনের আগে দেওয়া নির্বাচনী ইশতেহারের পক্ষে জনগণ রায় দিয়েছে। ফলে এটি এখন জনগণের দলিল। সরকারের এই এজেন্ডা ও ইশতেহার বাস্তবায়নে প্রশাসনের কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

প্রশাসনিক কাজে দীর্ঘসূত্রতা কমিয়ে নাগরিক সেবা আরও সহজ ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। এ জন্য কর্মকর্তাদের ইতিবাচক মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

বক্তব্যের শেষাংশে পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও পরিচ্ছন্ন দেশ গড়ে তুলতে চারপাশের পরিবেশের পাশাপাশি অফিস-আদালতও পরিচ্ছন্ন রাখতে হবে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]