প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ১১:২৫ এএম (ভিজিট : ৯৯)

সংগৃহীত ছবি
তিন দিনের সফরে আগামীকাল সোমবার (৮ নভেম্বর) ঢাকায় আসছেন যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ। সফর শেষে আগামী বুধবার (১১ নভেম্বর) তাঁর বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে।
সফরকালে তিনি ঢাকা ও কক্সবাজারে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। এ সময় রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তায় পরিচালিত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন তিনি।
বিশেষ করে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় কাজ করা বিভিন্ন সংস্থার কার্যক্রম ঘুরে দেখবেন ডাচেস অব এডিনবার্গ। তাঁর এ সফরে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা, নারী ও শিশুদের সুরক্ষা এবং নারীর ক্ষমতায়নের বিষয়গুলো গুরুত্ব পাবে।
জানা গেছে, কমনওয়েলথভুক্ত দেশগুলোর সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক জোরদার, মানবিক সংকট মোকাবিলা এবং বিভিন্ন জনগোষ্ঠীর কল্যাণে কাজ করার অংশ হিসেবে আন্তর্জাতিক সফর চালিয়ে যাচ্ছেন ডাচেস অব এডিনবার্গ। বাংলাদেশ সফরও তাঁর এ ধরনের কর্মসূচির অংশ।