সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬ ● ১ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: ফ্যামিলি কার্ডের জন্য হলিধানি ইউনিয়নে বাড়ি বাড়ি খানা জরিপ   গোপালগঞ্জে আওয়ামী লীগের দিনভর তাণ্ডব, ভাঙচুর-অগ্নিসংযোগের পর পুলিশ সুপার বদলি   আমির হামজার প্রশ্ন উত্থাপন ঘিরে সংসদে হইচই, ক্ষোভ জামায়াতের এমপির   টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-কার্যালয়ে আগুন, মামলার বাদী পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম   জিয়াউল আহসানকে ভবিষ্যতে হাতকড়া ছাড়া আদালতে নেওয়া হবে না: আইনমন্ত্রী   রাবাদার জোড়া আঘাতের পর হৃদয়-লিটনের ব্যাটে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ   বিনা খরচে মালয়েশিয়া যাবেন এক হাজার জুলাই যোদ্ধা: প্রবাসী কল্যাণমন্ত্রী   
‘২৪-এর আন্দোলন নিজেদের দাবি করলে নবীনই থেকে যাবে’: স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৯:৫৭ এএম   (ভিজিট : ৮৩)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চব্বিশের আন্দোলনকে নিজেদের বলে দাবি করলে নবীনদের গঠিত রাজনৈতিক দল কখনোই বড় হতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ঢাকা অফিসার্স ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা কোনো ব্যক্তি বা একক রাজনৈতিক দলের কৃতিত্ব নয়। যারা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের একক ঠিকাদার হতে চেয়েছিল, তারা রাজনীতিতে ধ্বংস হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে করতে তারা এখন দিল্লিতে গিয়ে বসে আছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, কিছু বিষয় সর্বজনীন, সেগুলোর কৃতিত্ব দাবি করার প্রয়োজন নেই। রাজনীতিতে আসা নবীনদের উদ্দেশে তিনি বলেন, ‘২৪ আমাদের, ২৪ আমাদের এভাবে দাবি করতে থাকলে ২৪ কারও থাকবে না। ২৪ সবার।’

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ২০২৪ সালের আন্দোলন এক দিনে আসেনি। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বহু মানুষকে প্রাণ দিতে হয়েছে, অনেক স্ত্রী স্বামীকে হারিয়েছেন এবং বহু পরিবার তাদের স্বজনের অপেক্ষায় রয়েছে। ইলিয়াস এখনো ফিরে আসেননি বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, যারা এখনো গুম থেকে ফিরে আসেননি, তাদের পরিবার জানে ২০২৪ সালের আন্দোলনের পেছনে কত ত্যাগ-তিতিক্ষা ও রক্ত দিতে হয়েছে। নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের পরিবারও এ সংগ্রামের মূল্য জানে।

স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, শুধু জুলাইয়ের ৩৬ দিনের আন্দোলনকে নিজেদের অর্জন ও চেতনা হিসেবে দাবি করলে নবীন রাজনৈতিক শক্তির বিকাশ বাধাগ্রস্ত হবে। তিনি বলেন, ‘এই মালিকানা ও চেতনা যদি দাবি করতে থাকে, এই নবীন বন্ধুদের রাজনীতি নবীনই থেকে যাবে, কখনো আর বড় হতে পারবে না।’

মন্ত্রিপরিষদ সচিব ও অফিসার্স ক্লাবের সভাপতি নাসিমুল গনির সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক এ বি এম আব্দুস সাত্তার এবং সাবেক সচিব মো. মশিউর রহমান।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]