রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬ ● ১ কার্তিক ১৪৩৩

শিরোনাম: সাইফের জোড়া আঘাতে স্বস্তি ফিরল টাইগার শিবিরে   প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী   গেন্ডারিয়ায় পিস্তল হাতে ইশরাকের মাদকবিরোধী অভিযান, আটক ৬   অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান   ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড: পর্যটনমন্ত্রীর শোক, পর্যটকদের নিরাপত্তায় তিন জরুরি পদক্ষেপের নির্দেশ   ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জন   কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ভবনে আগুন, ঘটনাস্থলে ৮ ইউনিট   
সাইফের জোড়া আঘাতে স্বস্তি ফিরল টাইগার শিবিরে
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৯:১২ পিএম   (ভিজিট : ৮৬)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশের বিপক্ষে দারুণ ব্যাটিংয়ে ১৫০ রানের জুটি গড়েছিলেন জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলর ও ক্রেগ আরভিন। দুজনের এই জুটি বাংলাদেশের বোলারদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছিল। তবে শেষ পর্যন্ত টেলরকে ফিরিয়ে জুটি ভাঙেন সাইফ হাসান। এরপর জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজাকেও ফিরিয়ে দেন তিনি।

সেঞ্চুরির পথে থাকা টেলর ১০১ বলে ১০টি চারের সাহায্যে ৮১ রান করে আউট হন। সাইফ হাসানের বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন জিম্বাবুয়ের সাবেক এই অধিনায়ক। সেঞ্চুরি থেকে ১৯ রান দূরে থামতে হয় তাঁকে।

টেলরের বিদায়ের পর ক্রিজে এসে বেশিক্ষণ টিকতে পারেননি বর্তমান অধিনায়ক সিকান্দার রাজা। মাত্র ৫ বলে ৪ রান করে সাইফ হাসানের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। ফলে ১৮২ রানে পঞ্চম উইকেট হারায় জিম্বাবুয়ে।

শনিবার সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। তবে ইনিংসের শুরুতেই বিপাকে পড়ে দলটি।

ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে ব্রায়ান বেনেটকে এলবিডব্লিউ করে ফেরান বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। এরপর ৪.১ ওভারে আরেক ওপেনার বেন কারানকেও এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি।

সপ্তম ওভারের শেষ বলে দলীয় ২৪ রানে ক্যাচ দিয়ে ফেরেন অভিষিক্ত তাফাদজা সিগা। তিন নম্বরে ব্যাট করতে নেমে ১৫ বলে ১৬ রান করেন এই উইকেটকিপার-ব্যাটার।

পাওয়ার প্লের ১০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে মাত্র ৩০ রান সংগ্রহ করেছিল জিম্বাবুয়ে। এরপর দলের হাল ধরেন টেলর ও আরভিন। দুজন মিলে ১৭৬ বলে ১৫০ রানের জুটি গড়ে দলকে বিপর্যয় থেকে টেনে তোলেন।

টেলর ফিরে গেলেও আরভিন তখন ৭২ রানে ব্যাট করছিলেন। তাঁকে সঙ্গ দিতে ক্রিজে আসেন ওয়েসলি মাধেভেরে। ৩৯ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ১৮৮ রান।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]