শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬ ● ৩০ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: এফবিসিসিআই প্রশাসক ফজলুল হকের নিয়োগ নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত   মাহফুজ হত্যা মামলা: মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার দেখানোর আদেশ আদালতের   মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী নিয়োগে সম্মতি, তালিকাভুক্ত হচ্ছে ৩৩৮ এজেন্সি   সাবেক সংসদ সদস্য আবদুল হাইয়ের কফিনে রাষ্ট্রপতি ও ও প্রধানমন্ত্রীর পুস্পস্তবক অপর্ণ করে শ্রদ্ধা    মক্কার মসজিদে অনৈতিক কাজের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর   কৃষিকে লাভজনক করতে কৃষকের হাতে প্রণোদনা পৌঁছানোর তাগিদ রাষ্ট্রপতির   রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নির্দেশ বলিউড অভিনেতা ইমরান খানকে   
হরমুজ প্রণালীতে ইরানের হামলায় ডুবল দুই জাহাজ, পাল্টা জবাবের হুঁশিয়ারি
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৫:৫২ পিএম   (ভিজিট : ১১১)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হরমুজ প্রণালীর কাছে পৃথক ঘটনায় দুটি কনটেইনার ও পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ এই নৌপথে ইরানের হামলা বেড়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমাতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রচেষ্টা বাধাগ্রস্ত করতেই তেহরান এ কৌশল নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হরমুজ প্রণালী দিয়ে চলাচলের সময় সিঙ্গাপুরের পতাকাবাহী কনটেইনার জাহাজ ‘জিএফএস প্রাইড’ হামলার শিকার হয়। হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায় এবং একপর্যায়ে এটি ডুবে যায়। তবে জাহাজটির ২১ জন ক্রুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পৃথক আরেকটি ঘটনায় অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজও ডুবে গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি তেলের দাম কমাতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশগুলোর উদ্যোগ ব্যাহত করার কৌশল হিসেবে হরমুজ প্রণালীতে হামলা জোরদার করেছে তেহরান।

এদিকে, স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংককে শত্রুপক্ষ সামরিক অভিযান, গুপ্তচরবৃত্তি ও তথ্য সংগ্রহের কাজে ব্যবহার করছে বলে অভিযোগ করেছে ইরান।

অন্যদিকে, ইরানকে ঘিরে চলমান উত্তেজনা এবং আগাম হামলা বা নির্বাচনের আগে সামরিক সংঘাতে জড়ানোর বিষয়ে বুধবার ইসরায়েলের আর্মি রেডিওতে কথা বলেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, এমন পরিস্থিতি ইসরায়েলের জন্য মোটেও সুবিধাজনক নয়। তবে ইরানের হামলার জবাবে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]