শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬ ● ৩০ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: এফবিসিসিআই প্রশাসক ফজলুল হকের নিয়োগ নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত   মাহফুজ হত্যা মামলা: মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার দেখানোর আদেশ আদালতের   মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী নিয়োগে সম্মতি, তালিকাভুক্ত হচ্ছে ৩৩৮ এজেন্সি   সাবেক সংসদ সদস্য আবদুল হাইয়ের কফিনে রাষ্ট্রপতি ও ও প্রধানমন্ত্রীর পুস্পস্তবক অপর্ণ করে শ্রদ্ধা    মক্কার মসজিদে অনৈতিক কাজের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর   কৃষিকে লাভজনক করতে কৃষকের হাতে প্রণোদনা পৌঁছানোর তাগিদ রাষ্ট্রপতির   রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নির্দেশ বলিউড অভিনেতা ইমরান খানকে   
বিরোধী জোটের নেতাদের চা-চক্রে আমন্ত্রণ জানালেন রাহুল গান্ধী
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১১:৫০ এএম   (ভিজিট : ১১৬)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের বিরোধী দলগুলোর নেতাদের নিয়ে নিজের বাসভবনে চা-চক্রের আয়োজন করেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার (১৩ অক্টোবর) আয়োজিত এ অনুষ্ঠানে ইন্ডিয়া জোটের নেতা, বিরোধী সংসদ সদস্য, ছাত্র সংগঠনের প্রতিনিধি ও নাগরিক সমাজের সদস্যদের আমন্ত্রণ জানান তিনি।

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী বলেন, গণতন্ত্র রক্ষার আন্দোলনে সংশ্লিষ্ট সবাই ঐক্যবদ্ধ রয়েছেন এবং এ আন্দোলন অব্যাহত থাকবে।

চা-চক্র শেষে আমন্ত্রিত নেতারা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দীর্ঘদিন ধরে সরব রয়েছেন রাহুল গান্ধীসহ বিরোধী দলগুলোর নেতারা। এ দাবির পক্ষে তাঁরা *দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস*-এ প্রকাশিত একটি প্রতিবেদনকে ভিত্তি হিসেবে তুলে ধরছেন।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, গত বছর বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) কার্যক্রম চলাকালে নির্বাচন কমিশনের বেশ কয়েকটি সিদ্ধান্তের বিষয়ে দুই নির্বাচন কমিশনারকে অবহিত করা হয়নি। এ ছাড়া ওই সিদ্ধান্তগুলোর কয়েকটি নিয়ে দুই নির্বাচন কমিশনার বারবার আপত্তি জানিয়েছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]