শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬ ● ৩০ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: এফবিসিসিআই প্রশাসক ফজলুল হকের নিয়োগ নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত   মাহফুজ হত্যা মামলা: মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার দেখানোর আদেশ আদালতের   মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী নিয়োগে সম্মতি, তালিকাভুক্ত হচ্ছে ৩৩৮ এজেন্সি   সাবেক সংসদ সদস্য আবদুল হাইয়ের কফিনে রাষ্ট্রপতি ও ও প্রধানমন্ত্রীর পুস্পস্তবক অপর্ণ করে শ্রদ্ধা    মক্কার মসজিদে অনৈতিক কাজের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর   কৃষিকে লাভজনক করতে কৃষকের হাতে প্রণোদনা পৌঁছানোর তাগিদ রাষ্ট্রপতির   রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নির্দেশ বলিউড অভিনেতা ইমরান খানকে   
মাদক পাচার ঠেকানোর দায়িত্বে থাকা পুলিশ সদস্যই ৫০ কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৯:২৬ এএম   (ভিজিট : ১১০)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের পাঞ্জাব রাজ্যে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ড্রোনের মাধ্যমে মাদক পাচার প্রতিরোধের দায়িত্বে থাকা পুলিশের এক কনস্টেবলকে ১৫ কেজি হেরোইনসহ গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য ৪০ কোটি রুপিরও বেশি, যা বাংলাদেশি মুদ্রায় ৫০ কোটি টাকার বেশি।

বুধবার (১৪ অক্টোবর) সীমান্তবর্তী তারন তারন জেলার সরাই আমানত খান এলাকায় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ও তদন্তকারী সংস্থাগুলোর যৌথ অভিযানে করণদীপ সিং নামের ওই কনস্টেবলকে আটক করা হয়।

অভিযোগ অনুযায়ী, সীমান্ত এলাকা থেকে হেরোইনের চালানটি নিজের গ্রাম ভুসেতে নিয়ে যাচ্ছিলেন করণদীপ। তবে কীভাবে এবং কার মাধ্যমে তিনি এই মাদক সংগ্রহ করেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তদন্তকারীরা উদ্ধার হওয়া হেরোইনের উৎস ও গন্তব্য শনাক্ত করার পাশাপাশি পাচারচক্রের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা করছেন। এ ঘটনায় মাদক পাচারের সঙ্গে সংশ্লিষ্ট আরও কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]