সোমবার ● ১২ অক্টোবর ২০২৬ ● ২৭ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: বিতর্ক-প্রতিবাদের মধ্যে আড়ালে ভারতের প্রধান নির্বাচন কমিশনার, জ্ঞানেশ কুমার কোথায়?   গ্রামীণ কল্যাণের দুই রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা আদায়ে ডিমান্ড নোটিশ জারির নির্দেশ   এনসিটি ইজারা বাতিল ও চাকরির নিরাপত্তার দাবিতে চট্টগ্রাম বন্দরে গণ-অনশন   নারী ও শিশুর প্রতি সহিংসতায় ‘জিরো টলারেন্স’ বাস্তবায়নের তাগিদ রাষ্ট্রপতির   চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট   রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার ৪ দিনের রিমান্ড   ইউপি নির্বাচনের ভোটের তারিখ ঘোষণা   
দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের, থাকবেন মমতা- রাহুল
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৭:৫৮ পিএম   (ভিজিট : ৫৩)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের ভোটার তালিকায় অনিয়ম ও বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বড় ধরনের বিক্ষোভের ডাক দিয়েছে বিরোধী দলগুলোর জোট ‘ইন্ডিয়া’। সোমবার (১২ অক্টোবর) রাজধানীর রাজপথে ব্যাপক জনসমাগমের ঘোষণা দিয়েছেন জোটের নেতারা।

বিক্ষোভে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ বিরোধী দলগুলোর শীর্ষ নেতাদের অংশ নেওয়ার কথা রয়েছে। একই দিন জোটের জ্যেষ্ঠ নেতাদের একটি প্রতিনিধিদল প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি দেওয়ার পরিকল্পনা করেছে। এ সময় নির্বাচনসংক্রান্ত অনিয়মের অভিযোগ তুলে এ বিষয়ে বিচার বিভাগের হস্তক্ষেপ চাইবেন তারা।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জোটের নেতারা স্পষ্ট করে জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদ থেকে সরানোর দাবিতে তারা কোনো আপস করবেন না। তাদের ভাষ্য, সোমবার দিল্লির রাজপথে বিপুলসংখ্যক মানুষ প্রতিবাদে অংশ নেবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তারা।

কংগ্রেস নেতা রাহুল গান্ধীও বিক্ষোভে ব্যাপক জনসমাগমের আশা প্রকাশ করেছেন। তিনি বলেন, সোমবার কংগ্রেস, ইন্ডিয়া জোটের নেতাকর্মী এবং দেশের তরুণেরা আবারও বিপুলসংখ্যায় রাজপথে নামবেন। তার মতে, এবারের প্রতিবাদের আওয়াজ সারা দেশে আরও জোরালোভাবে ছড়িয়ে পড়বে।

এদিকে, বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লিতে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। বিরোধী নেতাদের অভিযোগ, বিক্ষোভ নিয়ন্ত্রণে রাখতে বিপুলসংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন রাজ্য থেকে অতিরিক্ত নিরাপত্তা বাহিনীও আনা হচ্ছে বলে দাবি করেছেন তারা।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]