শনিবার ● ১০ অক্টোবর ২০২৬ ● ২৪ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: প্রয়াত শিক্ষিকা দিপালী মুখার্জির ১২তম প্রয়াণ দিবস আজ   মানসিক স্বাস্থ্য নিয়ে ভয়, লজ্জা ও কুসংস্কার দূর করতে প্রধানমন্ত্রীর আহ্বান   বনানীতে শেষ শ্রদ্ধা, বিকেলে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন তৌফিক ইমরোজ খালিদীর   যশোরে দাদার কবরের পাশে দাফন তাজমিনের, হত্যার রহস্য উদ্‌ঘাটনের দাবি পরিবারের   ফুটপাত দখলমুক্তের উদ্যোগ ঘিরে জামায়াত ষড়যন্ত্র করছে: ডিএনসিসি প্রশাসক   মুক্তির সাত দিনেই ৩৮৩ কোটি রুপি আয় ‘দৃশ্যম ৩’-এর   রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফায় হামলার দাবি হুতিদের, ক্ষতিগ্রস্ত উড়োজাহাজ   
ডিএমপির দুই অতিরিক্ত পুলিশ কমিশনারের দায়িত্বে পরিবর্তন
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৬:২০ পিএম   (ভিজিট : ১৪৮)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উচ্চপর্যায়ে রদবদল করা হয়েছে। অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপি কমিশনার মো. মোসলেহ্ উদ্দিন আহমদের সই করা এক কার্যালয় আদেশে এ রদবদল করা হয়।

আদেশ অনুযায়ী, প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবুল বাশার তালুকদারকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার পদে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার এবং ক্রাইম অ্যান্ড অপারেশন্স বিভাগের অতিরিক্ত দায়িত্বে থাকা মোহাম্মদ ওসমান গণিকে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) পদে পদায়ন করা হয়েছে।

ডিএমপি কমিশনার স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]