প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৬:১৫ পিএম (ভিজিট : ২৩০)

সংগৃহীত ছবি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব মাহদী হাসানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিষয়টি নিশ্চিত করে মাহদী হাসান জানান, বুধবার রাত ৯টা ৩৫ মিনিটে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে তাঁর জ্যামাইকা যাওয়ার কথা ছিল। তবে বিমানবন্দরে তাঁকে যেতে দেওয়া হয়নি।
মাহদীর দাবি, সব মামলায় জামিনে থাকা সত্ত্বেও তাঁকে বিদেশযাত্রায় বাধা দেওয়া হয়েছে। এ সময় পুলিশের পক্ষ থেকে দেশের বাইরে যেতে আদালতের অনুমতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে তিনি বিমানবন্দর এলাকা ছেড়ে চলে যান।
তবে এ বিষয়ে কোনো তথ্য জানা নেই বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ডিউটি অফিসার।