শনিবার ● ১০ অক্টোবর ২০২৬ ● ২৫ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: প্রয়াত শিক্ষিকা দিপালী মুখার্জির ১২তম প্রয়াণ দিবস আজ   মানসিক স্বাস্থ্য নিয়ে ভয়, লজ্জা ও কুসংস্কার দূর করতে প্রধানমন্ত্রীর আহ্বান   বনানীতে শেষ শ্রদ্ধা, বিকেলে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন তৌফিক ইমরোজ খালিদীর   যশোরে দাদার কবরের পাশে দাফন তাজমিনের, হত্যার রহস্য উদ্‌ঘাটনের দাবি পরিবারের   ফুটপাত দখলমুক্তের উদ্যোগ ঘিরে জামায়াত ষড়যন্ত্র করছে: ডিএনসিসি প্রশাসক   মুক্তির সাত দিনেই ৩৮৩ কোটি রুপি আয় ‘দৃশ্যম ৩’-এর   রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফায় হামলার দাবি হুতিদের, ক্ষতিগ্রস্ত উড়োজাহাজ   
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০ জন গ্রেফতার
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৭:৪৩ পিএম   (ভিজিট : ১৮৪)

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও এক বোতল কেরুস মদসহ বিভিন্ন মামলায় ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সোনারগাঁ থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারদের মধ্যে মাদক মামলায় তিনজন, মাদকসেবী নয়জন, ওয়ারেন্টভুক্ত তিনজন, হত্যা মামলায় একজন, নারী ও শিশু নির্যাতন মামলায় একজন, চুরির মামলায় একজন এবং ডাকাতির মামলায় দুইজন রয়েছেন। 

মাদক মামলায় গ্রেপ্তার তিনজন হলেন-নয়াপুর এলাকার মো. আব্দুল্লাহ (১৮), মো. ওয়াকিল (১৮) ও বাড়ী চিনিস এলাকার মো. মীর আলম (৪৫)। তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও এক বোতল কেরুস মদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাদকসেবী হিসেবে গ্রেপ্তার নয়জন হলেন, মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চরবাউশিয়া ফরাজিকান্দি এলাকার মো. খোকন (২১), সোনারগাঁয়ের বশুরবাগ এলাকার মেহেদী হাসান মুন্না (২৭), দত্তপাড়া চৌদানা এলাকার মো. ওসমান গণি (৪৫), চেঙ্গাকান্দি এলাকার আবুল বাদশা (৫৭), হামছাদী কাঞ্চনপুর এলাকার মো. আব্দুর রহিম (৫০), কোম্পানীগঞ্জ এলাকার মো. ইমরান (২৬), মামরকপুর এলাকার মো. গাজী বিল্লাল (৪০), একই এলাকার রাকিব ওরফে সজীব (২৬) এবং আড়াইহাজারের কালাপাহাড়িয়া এলাকার মো. সাকিল (২৪)। 

এ ছাড়া নারী ও শিশু নির্যাতন মামলায় বরগুনার তালতলী এলাকার জয়নাল আবেদীন (৩১), চুরির মামলায় সোনারগাঁয়ের গোয়ালদী এলাকার জাহিদ হাসান বাপ্পী (২৮), হত্যা মামলায় ভোলার দৌলতখান এলাকার মো. মান্নান (৩০) এবং ডাকাতির মামলায় সোনারগাঁয়ের ঝাউচর এলাকার মো. সাকিব (২৩) ও চাঁদপুরের মতলব উত্তর এলাকার সিফাতুল ইসলাম জনি (২২) কে গ্রেপ্তার করা হয়েছে। ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে মহজমপুর কাজীপাড়া এলাকার কাজী সেলিম, পানাম গাবতলী এলাকার ছানাউল্লাহ (৫১) ও গোহাট্টা এলাকার মুক্তা আক্তারকে গ্রেপ্তার করা হয়। 

সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]